চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গ্রিন হাউজ গবেষণা প্রয়োজন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 13, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
গবেষণাগারে গ্রিন হাউজে বিভিন্ন গাছের টব ও পাত্রে চারা রোপণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে ভবিষ্যতের খাদ্য ঝুঁকি কমাতে গ্রিন হাউস গবেষণার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রিন হাউস প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। আজ সোমবার চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাকারে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠার ১০০ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে গ্রিন হাউজ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়টির কার্জন হল এলাকায় এতে গবেষণা কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে জানায় গবেষকরা।

এ প্রসঙ্গে ড. মো. ইমদাদুল হক আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনকের জন্মশত বার্ষিকীতে এ গ্রিন হাউসটির উদ্বোধনের মাধ্যমে নতুন একটি মাইলফলক তৈরি হলো। এর ফলে গবেষকরা তাদের গবেষণা কার্যক্রমের মাধ্যমে নতুন নতুন জাত উদ্বোধন করতে পারবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের গবেষকগণ এখানে গবেষণা করতে পারছে বলে জানান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে হুমকির মুখে পড়া দেশ গুলোর মধ্যে অন্যতম একটি। ফলে ভবিষ্যতে এ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে। বিভাগটির সহকারি অধ্যাপক ড. তাহমিনা ইসলাম চ্যানেল আইকে জানান, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে এ ধরনের গবেষণা দরকার।

এ প্রসঙ্গে বিভাগটির আরেক সহকারি অধ্যাপক ড. রিটা সারাহ বর্ণা বলেন, আমাদের দেশে ধানের যে জাত আছে সেগুলোকে খুব দ্রুত খরা ও লবণাক্ত সহিষ্ণু জাতে পরিণত করতে হবে। এ জন্য এ গ্রিন হাউস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা গবেষকদের।

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে গ্রিন হাউস প্রকল্পটিতে ধান, আলু, টমেটো, বাদাম, বেগুন ও ডালসহ বিভিন্ন ফল, ফসল, ফুল ও ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা চলছে বলে জানায় সংশ্লিষ্টরা।

Tags: খাদ্য নিরাপত্তাজলবায়ু পরিবর্তনঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

মাদকদ্রব্যের আইনে মদ, হাইকোর্টের রুল

Next Post

টিকার দুই ডোজ ওমিক্রন ঠেকাতে যথেষ্ট নয়!

Next Post
করোনা ভ্যাকসিনের ডোজ নেওয়ার সময় একজন স্বাস্থ্যকর্মী প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকার দুই ডোজ ওমিক্রন ঠেকাতে যথেষ্ট নয়!

শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণে ই-পোস্টার, মুক্তিযুদ্ধের ইতিহাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ই-পোস্টার প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT