চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 23, মার্চ 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তিতে বিনিয়োগের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ুর পরিবর্তন। উপকূলীয় অঞ্চলে শস্য আবাদে আরও ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য বাংলাদেশে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াবে যুক্তরাষ্ট্র। এছাড়া নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় সহযোগিতা আরো প্রসারিত করবে দেশটি। বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫ কোটি ডলারের কার্যক্রম করছে ইউএসডিএ।

বাংলাদেশের কৃষিতে সহযোগিতা, বিনিয়োগ এবং পটভূমি জানানোর জন্য রাজধানীর আমেরিকান সেন্টারে যুক্তরাষ্ট্রের বৈদেশিক কৃষি সহায়তা (এফএএস) বিভাগ এ সংবাদ সম্মেলনের ঢাকা যুক্তরাষ্ট্র দূতাবাসের ইউএসডিএর বাংলাদেশ মিশন প্রধান মেগান এম ফ্র্যানসিক এসব কথা বলেন।

বাংলাদেশের গণমাধ্যমের কৃষি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মিশন প্রধান বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দন্দ্ব খাদ্য নিরাপত্তায় আরো সংকট তৈরি করবে, ইতোমধ্যে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধিও পেয়েছে। সামনের দিনে সাপ্লাই চেইন আরো বাধাগ্রস্থ হতে পারে। বিশেষ করে কৃষি উপকরণ বিপনন বাধাগ্রস্থ হতে পারে। যুক্তরাষ্ট্র কোনভাবেই খাদ্য ও কৃষির পণ্যের ওপর বাধা আসুক তা চায় না।

শক্তিশালী জি-৭ এর সদস্যভুক্ত দেশ হিসেবে প্রতিবারই যুক্তরাষ্ট্র বলে আসছে, কৃষি পণ্যের ওপর যেন কোনো দেশেই নিষেধাজ্ঞা না দেয়।

বাংলাদেশের কৃষির উন্নয়নে সামনের দিনে ইউএসডিএ কি করবে এমন এক প্রশ্নের জবাবে মেগান এম ফ্র্যানসিক বলেন, কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিপণন বা সাপ্লাই চেইনের উন্নতি করা। সেটি নিয়ে ভাবা হচ্ছে। এছাড়া কৃষিতে যান্ত্রিকীকরণ এবং আরও সঠিক তথ্য সরবরাহ বাড়ানোর ব্যাপারেও নজর দিচ্ছে ইউএসডিএ। এছাড়া কৃষির উন্নয়ন সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বাড়াতে কাজ করা হবে। বিশেষ করে কৃষির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বাড়ানো, কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া ও দক্ষ করে তোলায় কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া দেশের কৃষি বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের যুক্তরাষ্ট্র সরকার উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ফেলোশিপ কার্যক্রম আরো বিস্তৃত করছে।

২০০৬ সাল থেকে বাংলাদেশি স্কুল শিক্ষার্থীদের জন্য ১২ কোটি ডলারের খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশের কৃষি পণ্যের বাণিজ্য সহজীকরন করতে সহায়তা অব্যাহত রাখবে। তৈরি পোশাক খাতের জন্য সুতার একটি বড় অংশ আমদানি করা হয় যুক্তরাষ্ট্র থেকে। সেটিও সামনের দিনে সরবরাহ করবে।

বাংলাদেশের কৃষির উন্নয়নে সব ধরনের সহযোগিতা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tags: কৃষি ও খাদ্য নিরাপত্তাযুক্তরাষ্ট্র
Previous Post

৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Next Post

ই-পাসপোর্ট অনলাইন সেবা আবার চালু

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ভিডিও বার্তায় কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ই-পাসপোর্ট অনলাইন সেবা আবার চালু

বাংলাদেশে বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো জায়গা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT