চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে এসে যা যা করবেন পোপ ফ্রান্সিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 অপরাহ্ন 10, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশে এসে যা যা করবেন পোপ ফ্রান্সিস

আগামী ৩০ নভেম্বর আড়াই দিনের সফরে বাংলাদেশে আসছেন খ্রিষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মঙ্গলবার ভ্যাটিকান থেকে পোপের এই সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় এসে বাংলাদেশে পৌঁছাবেন পোপ ফ্রান্সিস। সেখানে আনুষ্ঠানিকভাবে তাকে   বরণ করে নেয়া হবে।

সেখান থেকে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে পোপ যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বিকাল চারটায় সেখানে শ্রদ্ধা জানানো শেষে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে যাবেন বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামে। বিকাল সাড়ে পাঁচটায় সৌজন্য সাক্ষাতের জন্য রাষ্ট্রপতির বাস ভবন বঙ্গ ভবনে যাবেন তিনি।

এদিন সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রপতির বাসভবনে সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখবেন।

১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসমক্ষে কথা বলবেন তিনি। বিকাল তিনটা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সেখান থেকে বিকাল চারটায় যাবেন প্রধান গির্জা পরিদর্শনে। সেখানে তিনি বিশপ ও জ্যৈষ্ঠ যাজকদের সঙ্গে সাক্ষাত করবেন। সেখানে শান্তির জন্য আন্তঃধর্মীয় ও সর্বজনীন ঐক্য বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।

২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে মাদার তেরেসার বাসভবন পরিদর্শনে যাবেন তিনি। সেখান থেকে হলি রোজারি গির্জার যাজক, ধর্মীয় নারী-পুরুষ এবং অন্যান্যদের সামনে বক্তব্য রাখবেন তিনি। এরপর সেখান থেকে প্যারিস কবরস্থান ও প্রাচীন গির্জা ঘুরে দেখবেন। এদিন দুপুর তিনটা ২০ মিনিটে নটরডেম কলেজের তরুণদের সামনে বক্তব্য রাখবেন তিনি।

এদিন বিকাল পৌনে পাঁচটায় বিমানবন্দরে বিদায় নিয়ে ভ্যাটিকানের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

Tags: পোপ ফ্রান্সিসবাংলাদেশে পোপ ফ্রান্সিস
Previous Post

রোহিঙ্গাদের ঢল মোকাবেলায় নানা প্রস্তুতি গ্রহণ করছে ইউএনএইচআর

Next Post

টাঙ্গাইলে শিশু পাচারকারী সন্দেহে আটক দুই, পাঁচ শিশু উদ্ধার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে শিশু পাচারকারী সন্দেহে আটক দুই, পাঁচ শিশু উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কলেরা টিকা কর্মসূ্চি 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT