চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে উবারের ৫ বছর, শব্দ দূষণ কমিয়ে আনার প্রতিজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 24, নভেম্বর 2021
in তথ্যপ্রযুক্তি
A A
উবারের ৫ বছর উদযাপন, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে পথ চলার পাঁচ বছর উদযাপন উপলক্ষে আজ শব্দ দূষণ কমিয়ে আনার প্রতিজ্ঞা গ্রহণ করল উবার। এর জন্য তারা চালকদের দায়িত্বশীলভাবে হর্ন বাজাতে উদ্বুদ্ধ করবে।

স্বাস্থ্যের ওপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে নভেম্বরের ২৩ তারিখকে ‘নো হংকিং ডে’ (হর্নমুক্ত দিবস) হিসেবে পালন করেছে প্রতিষ্ঠানটি।

‘নো হংকিং ডে’ উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানোর বিরুদ্ধে অবস্থান নিল উবার। শব্দ দূষণ নিয়ন্ত্রণ নির্দেশিকা অনুসারে, দিনের বেলায় ঢাকার নীরব এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা ৫০ ডেসিবেল, আবাসিক এলাকায় ৫৫ ডেসিবেল এবং মিশ্র এলাকায় ৬০ ডেসিবেল। যদিও, বাস্তবে এই মাত্রা ১২০ ডেসিবেল ছাড়িয়ে যায়, যার কারণে ঐসব এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসংক্রান্ত নানা জটিলতা দেখা দেয়।

উবার ইতোমধ্যে চালকদের মধ্যে দায়িত্বশীলভাবে হর্ন বাজানো নিয়ে সচেতনতা তৈরি করতে কাজ শুরু করেছে। পাশাপাশি, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার লাগাবে এবং গাড়ির ভেতরে সচেতনতা সৃষ্টির জন্য নানা উপকরণ প্রদর্শন করবে।

উবারকে তাদের এই প্রতিজ্ঞার জন্য সাধুবাদ জানিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, “শব্দ দূষণ এবং স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে উবারের সমর্থন পেয়ে আমি আনন্দিত। এই উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে। উদ্যোগটিতে অংশগ্রহণ করার জন্য উবারকে ধন্যবাদ।”

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ হুমায়ুন কবির বলেন, “শব্দ দূষণ ও দায়িত্বশীলভাবে হর্ন বাজানো নিয়ে সচেতনতা তৈরির এই উদ্যোগে উবারকে পার্টনার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নিজেদের প্ল্যাটফর্মের অংশীদারদের কাছে পৌঁছানোর ব্যাপারে সমর্থনের জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ।”

বাংলাদেশে তাদের পাঁচ বছর উপলক্ষে প্রথমবারের মতো হিরো ড্রাইভার পার্টনার (হিরো চালক) অ্যাওয়ার্ডসের কথাও ঘোষণা করেছে উবার। উবারের যাত্রায় তাদের অবদানের স্বীকৃতি জানানো ও উদযাপন করাই এই পুরস্কারের লক্ষ্য। এ বছর তিনজন গাড়ি চালক এবং দুইজন মটো চালককে পুরস্কৃত করা হয়। তাদের প্রত্যেককে নগদ ২৫,০০০ টাকা এবং একটি করে ট্রফি দেওয়া হয়। সেরা পারফরম্যান্স, সর্বোচ্চ রেটিং, সেবার মান এবং মহামারিকালীন সার্ভিসের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত চালকরা হলেন:  মো. মিলন, মো. কুদ্দুস মিয়া, মো. সজীব হোসেন, মো. মোস্তফা কামাল, মো. জিয়াউর রহমান।

বাংলাদেশে পাঁচ বছর পূর্তি উপলক্ষ উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান মো. আরমানুর রহমান বলেন, “গত পাঁচ বছরে নিজেদের অর্জন এবং সমাজের সবার কাছ থেকে পাওয়া ভালোবাসার কারণে আমরা গর্বিত। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের শব্দ দূষণ রোধের প্রতিজ্ঞা, টিকাদান কার্যক্রমে সহায়তা করা এবং জীবিকার ব্যবস্থা করা—এসব আমাদের প্রতিজ্ঞার ক্ষুদ্র কয়েকটি অংশ। আমাদের প্ল্যাটফর্মের প্রত্যেক চালক ও যাত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কেননা তাদের সাহায্য ছাড়া আমাদের পক্ষে এত দূর আসা সম্ভব হতো না।”

ফ্রি রাইডগুলোর কারণে এই কঠিন সময়ে উবারের প্ল্যাটফর্মে চালকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। হাজার হাজার বাংলাদেশির জন্য ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টিতে এবং দেশের উন্নয়নে সাহায্য করতে উবার প্রতিজ্ঞাবদ্ধ।

Tags: উবারহর্ন
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে ১০৮ রোগী

Next Post

ছাত্রদের ন্যায্য দাবি মানতে বাধা কোথায়

Next Post
ছাত্ররা ন্যায্য দাবি নিয়ে রাস্তায়, মুখে মাস্ক পরা একজন নারী ও অন্য ছাত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদের ন্যায্য দাবি মানতে বাধা কোথায়

নেত্রকোনায় বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবসের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT