চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতা প্রসারে ওয়ার্কিং গ্রুপ গঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 12, ডিসেম্বর 2021
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
ইন্টারনেট অ্যাক্সেস মানবাধিকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিকদের চাহিদা পূরণের জন্য একটি ব্যাপক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক জাতীয় ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইন্টারনেট পরিসরকে নাগরিকদের জন্য ভয়ভীতিহীন মতপ্রকাশের একটি উন্মুক্ত ফোরাম হতে হবে বলে মন্তব্য করেছে আর্টিকেল নাইনটিন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতা প্রসারে আনুষ্ঠানিকভাবে একটি ওয়ার্কিং গ্রুপের ঘোষণা করেছে।

বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে বিদ্যমান হুমকি মোকাবিলা ও ইন্টারনেট স্বাধীনতা প্রসারের লক্ষ্যে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই গ্রুপ সংশ্লিষ্ট সরকারি নীতি ও আইনের সংস্কারের জন্য সুপারিশ প্রদানের মাধ্যমে কাজ করবে। এজন্য ওয়ার্কিং গ্রুপ বিদ্যমান জাতীয় আইনি কাঠামোর বিশ্লেষণ, কৌশলগত এডভোকেসি এবং ক্যাম্পেইনও পরিচালনা করবে।

নবগঠিত এই ওয়ার্কিং গ্রুপটির গঠন প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, প্রযুক্তিবিদ, সাইবার বিশেষজ্ঞ, ডিজিটাল অধিকারকর্মী, শিক্ষার্থী, জেন্ডার অ্যাক্টিভিস্ট এবং যুব সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি যুক্ত ছিলেন বলে জানায় প্রতিষ্ঠানটি।

ইন্টারনেট স্বাধীনতা উদ্যোগ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ হলেন আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল, পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল ড. সৈয়দা আইরিন জামান, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট ব্যারিস্টার নাজমুস সালেহীন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, স্কুল অফ ল, ব্র্যাক ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মোঃ সাইমুম রেজা তালুকদার, বাংলাদেশ টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক এর সভাপতি রাশেদ মেহেদী, টেকসলিউশন সম্পাদক ও প্রকাশক, মাসিক টেকওয়ার্ল্ড ব্যবস্থাপনা পরিচালক নাজনীন নাহার,  ডিজিটাল অধিকারকর্মী তৌফিক আহমেদ শাহিন, জেন্ডার অ্যাক্টিভিস্ট হো চি মিন ইসলাম, ইয়ুথ ফর চেঞ্জ এর সহ-প্রতিষ্ঠাতা  জহির রায়হান ও ডিজিটাল প্ল্যাটফর্ম ‘দ্য ব্রেভ গার্লসের’ এডমিন ও শিক্ষার্থী রেনেকা আহমেদ অন্তু।

নবগঠিত এই ওয়ার্কিং গ্রুপের পর্যবেক্ষণ হচ্ছে, গত এক দশকে বাংলাদেশ ডিজিটাল পরিসরে ইন্টারনেটভিত্তিক নাগরিক পরিষেবার বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা বহুমানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। অথচ বিপরীতে একই সময়ে সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার, যেমন মত প্রকাশের স্বাধীনতা, তথ্য জানার অধিকার এবং ডিজিটাল পরিসরে ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে দেশ ধারাবাহিকভাবে পিছিয়ে আছে।

বিজ্ঞপ্তিতে ওয়ার্কিং গ্রুপটির অন্যতম সদস্য ফারুখ ফয়সল বলেন, নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার প্রসার এবং তথ্য জানার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে গ্রুপটি। গ্রুপটি ইন্টারনেট স্বাধীনতার প্রসারে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে একাত্ম হয়ে প্রাসঙ্গিক নীতি প্রণয়নে সরকারকে সহযোগিতা করবে।

এছাড়া ডিজিটাল অধিকার বাস্তবায়নে সহায়ক আইনি ও নীতি কাঠামোর প্রতি সমর্থন এবং অনলাইন স্বাধীনতার প্রতি হুমকির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে বলে জানান তিনি।

২০০৮ সালের জাতীয় নির্বাচনের সময় বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশকে প্রকৃত অর্থে ‘ডিজিটাল বাংলাদেশে’ রূপান্তর করার বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা স্মরণ করিয়ে দিতে চায় নবগঠিত এই ওয়ার্কিং গ্রুপ।

Tags: আর্টিকেল নাইনটিনতথ্য-প্রযুক্তিবাংলাদেশমতপ্রকাশের স্বাধীনতা
Previous Post

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী

Next Post

দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ‘নোনা জলের কাব্য’

Next Post
নোনা জলের কাব্য নাটকের দৃশ্য, দর্শক ও অভিনেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ‘নোনা জলের কাব্য’

নাসার মহাকাশচারীরা একসঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার যাত্রার ৬০ বছর পরে মহাকাশে কন্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT