চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসতে চান স্মিথ-ওয়ার্নাররা, তবে শর্ত একটাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 02, জুলাই 2017
in স্পোর্টস
A A

চুক্তি নিয়ে বোর্ড-ক্রিকেটারদের টানাপড়েনের মাঝেই করণীয় ঠিক করতে একসঙ্গে বসেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) নির্বাহী অ্যালিস্টার নিকলসন এবং জাতীয়-ঘরোয়া ক্রিকেটারদের প্রতিনিধিরা। রোববার সেই সভায় সিদ্ধান্ত এসেছে সামনের বাংলাদেশ ও ভারত সফরের ভাগ্য নিয়েও। স্মিথ-ওয়ার্নাররা টেস্ট খেলতে বাংলাদেশে আসতেই চান। তবে শর্ত একটাই, সবকিছুর আগে তাদের দাবির সঙ্গে সঙ্গতি রেখে চুক্তিটা নবায়ন করতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)।

সিএর বেঁধে দেয়া চুক্তির সময়সীমা শেষ হয়েছে ১ জুলাই। ক্রিকেটাররা তাতে সাড়া দেননি। স্বেচ্ছা বেকারত্ব বরণ করেছেন। রোববার অজিদের ‘এ’ দলের পক্ষ থেকেও জানানো হয়েছে আগামী শুক্রবারের মধ্যে যথার্থ সমাধানে না আসলে মাসের শেষের সাউথ আফ্রিকা সফর বয়কট করবে তারা। একইদিনে জাতীয় দলের প্রতিনিধিদের থেকেও হুমকিই পেল সিএ।

সিডনির আলোচনা সভায় ছিলেন ছুটিতে থাকা জাতীয় অধিনায়ক স্টিভেন স্মিথও। তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রে থেকে। তার মনোভাবও পরিষ্কার করেছেন।

সামনের করণীয় ঠিক করতে সভায় একটি প্রস্তাব পাস করা হয়েছে। ১৪ প্রস্তাবের সেই ৬ নম্বর ধারাটি অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ ও ভারত সফর প্রসঙ্গে। ক্রিকেটাররা এই প্রস্তাবটির শুরুতে বাংলাদেশ ও ভারত সফর করা নিয়ে প্রবল ইতিবাচক সাড়া দেন। আবার এটিও জানান, যেহেতু তারা চুক্তিহীন, তাতে পেশাদার ক্রিকেটারদের কেউ সফর করতে বাধ্য করতে পারবে না।

ইঙ্গিতটা পরিষ্কার। দাবি মেনে চুক্তি করো, নয়তো সফর ডুবে যাবে অনিশ্চয়তায়। নিদনপক্ষে প্রথম সারির ক্রিকেটারদের তো পাওয়াই যাবে না। অথচ দুই টেস্টের সিরিজ খেলতে আগস্টে অজিদের বাংলাদেশে আসার কথা, তার কদিন পরেই ভারতে ওয়ানডে সিরিজ।

তবে ৮ জুলাই থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সাউথ আফ্রিকা সফরের প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটারদের যোগ দেয়ার সিদ্ধান্ত এসেছে সভায়। অবশ্য সকালেই দলটির অধিনায়ক উসমান খাজা জানিয়েছিলেন, তারা অনুশীলন চালিয়ে যাবেন। সঙ্গে আসছে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন যৌক্তিক সমাধানের।

উসমান খাজা বলেছেন, ‘সফর বয়কট করা সহজ কোন সিদ্ধান্ত নয়। আমরা সকলেই ক্রিকেট খেলতে চাই। অনেক দিন খেলা নেই। কিন্তু চুক্তি প্রসঙ্গে আমরা ঐক্যবদ্ধ। অনুশীলনে যোগ দিচ্ছি, প্রস্তুতিটা নিয়ে রাখব। আশা করি, একটা সমাধান এসে যাবে। সেটা না হলে কঠোর সিদ্ধান্তই নিতে হবে।’

অ্যালিস্টার নিকলসন ও স্মিথদের সভায় সিএর মনোভাব এবং আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেও একটি প্রস্তাব পাস হয়েছে। সঙ্গে ক্রিকেটারদের বঞ্চিত করতে বোর্ডের পদক্ষেপের পর খেলোয়াড়রা যেভাবে ঐক্যের জয়গান করেছেন, সেটিরও প্রশংসা করা হয়েছে।

Tags: ক্রিকেট অস্ট্রেলিয়া
Previous Post

সংবিধানের ষোড়শ সংশোধনী বিষয়ে রায় সোমবার

Next Post

বজ্রপাতে প্রাণহানী বাড়ছে যে কারণে

Next Post

বজ্রপাতে প্রাণহানী বাড়ছে যে কারণে

ভারতের আমন্ত্রণে সাড়া দিতে পারছে না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT