চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সিনেমা নিয়ে গর্ব করার দিন আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 03, জুন 2021
in বিনোদন
A A
অন্ধকারে দাঁড়িয়ে একজন ব্যক্তি, বাংলাদেশের সিনেমার গর্বের দিন উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে দাপুটে চলচ্চিত্র উৎসব বলা হয় ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’কে। পৃথিবীর নামিদামি নির্মাতারা ছবি নিয়ে এই উৎসবের জন্য অপেক্ষায় থাকেন। আর এই মর্যাদাপূর্ণ উৎসবে প্রথমবার অফিশিয়াল সিলেকশনে স্থান করে নিলো বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।

কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে বিষয়টি জানানো হয়।

৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন এর ‘আনসার্টেন রিগার্ড’ (ভিন্ন দৃষ্টিকোণ) বিভাগে নির্বাচিত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’ খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ এর সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মত সাদ’র চিত্রনাট্য ও পরিচালনায় এই ছবি কান অফিসিয়াল সিলেকশন এর জন্য আমন্ত্রণপত্র পেয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন, আজমেরী হক বাধঁন।

এমন সংবাদে ‘রেহানা মরিয়ম নূর’ এর সহ-প্রযোজক রাজিব মহাজন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা গর্বিত। এটা আমাদের জন্য বিশাল অর্জন। এতোদূর যেতে পারছি, সেটা সম্ভব হয়েছে আমাদের টিমের কারণে। এমন আনন্দের খবরে সবার প্রতি কৃতজ্ঞতা।’

শুধু ‘রেহানা মরিয়ম নূর’ এর টিম নয়, এমন খবরে গর্ব উচ্ছ্বাস করছেন দেশের মেধাবী নির্মাতারা, অভিনেতারাও। মোস্তফা সরয়ার ফারুকী থেকে শুরু করে অমিতাভ রেজা, আবু শাহেদ ইমন সহ প্রত্যেকেই এ অর্জনকে বাংলাদেশের সিনেমার জন্য গৌরবের দিন বলে উল্লেখ করছেন। অভিনন্দন জানাচ্ছেন ছবিটির সাথে সংশ্লিষ্ট সকলকে।

একজন যুবক চোখে চশমা, কালো জ্যাকেট পরা, পেছনে হালকা বাদামী দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবির নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ

প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করে। এরমধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়। এরপর থেকে সে এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন এবং ক্রমশ একরোখা হয়ে ওঠেন। কিন্তু একই সময়ে তার ৬ বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচারের খোঁজ করতে থাকেন।

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।

ছবিটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্র্রডাকশন।

ছবিতে মূল চরিত্রে বাঁধন ছাড়াও আরো অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।

ইতিমধ্যে ছবিটির ইন্টারন্যাশনাল সেলস্ এর জন্য জার্মান ভিত্তিক সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ফিল্মস বুটিক চুক্তবদ্ধ হয়েছে। আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের প্রথম সারির আর্ন্তজাতিক এই চলচ্চিত্র উৎসব।

২০০২ সালের ৫৫তম কানস্ চলচ্চিত্র উৎসব এ প্যারালাল বিভাগের অংশ ডিরেক্টরস’ ফোর্টনাইট-এ নির্বাচিত হয়েছিল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি। কিন্তু প্রথমবারের মত অফিসিয়াল সিলেকশনে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি আমন্ত্রণ পাবার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।

Tags: অমিতাভ রেজাআজমেরী হকআজমেরী হক বাঁধনআবু শাহেদ ইমনআব্দুল্লাহ মোহাম্মদ সাদগর্বিততারেক মাসুদবাঁধনবাংলাদেশমাটির ময়নামোস্তফা সরয়ার ফারুকীলাইভ ফ্রম ঢাকালিড বিনোদনসিনেমা
Previous Post

আবাহনীর বিপক্ষে আশা জাগিয়ে ডিওএইচএস’র হার

Next Post

করোনা সুরক্ষা সামগ্রীর কাঁচামাল আমদানিতে শুল্ককর মওকুফ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সুরক্ষা সামগ্রীর কাঁচামাল আমদানিতে শুল্ককর মওকুফ

কর্পোরেট করের বোতাম কীবোর্ডে, কর্পোরেট ট্যাক্স বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়েনি, কমেছে কর্পোরেট করহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT