চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের রানের পাহাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 25, জুলাই 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের ম্যাচে ১৬৬ রান করেই সহজে জিতে গিয়েছিল জিম্বাবুয়ে। হারারেতে সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টিতে বাংলাদেশকে আরও বড় লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। অলিখিত ফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে সিকান্দার রাজার দল।

বাংলাদেশের বিপক্ষে যা জিম্বাবুয়ের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসে খুলনায় ১৮৭ রান করেছিল তারা।

ওয়েসলি মাধেভেরে ও রেগিস চাকাভার ঝড়ো ব্যাটিং দুইশর কাছাকাছি সংগ্রহে নিয়ে যায় জিম্বাবুয়েকে।

রোববার তৃতীয় টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার টাডিওয়ানাশে মারুমানি ও মাধেভেরে। ক্রমেই ভয়ঙ্কর হতে থাকা জুটিটি ভাঙেন সাইফউদ্দিন। এ পেসার বোল্ড করেন মারুমানিকে।

ওপেনিং জুটিতে আসে ৬৩ রান। পাওয়ার প্লে’র শেষ বলে উইকেট পান সাইফউদ্দিন। আউট হওয়ার আগে মারুমানি করে যান ২০ বলে ২৭ রান।

মারুমানি ধীরগতিতে ব্যাট চালালেও মাধেভেরে শুরু থেকেই ছিলেন আগ্রাসী। তাসকিন আহমেদের এক ওভারেই মারেন পাঁচটি চার।

সাইফউদ্দিন ব্রেক থ্রু এনে দিলেও লাভ হয়নি। তিনে নেমে চাকাভাও ঝড় তোলেন ব্যাট হাতে। দুই প্রান্ত থেকেই চার-ছক্কার উৎসব চলতে থাকে। ৯.৩ ওভারে ১০০ রান তুলে ফেলে জিম্বাবুয়ে।

সৌম্য সরকারের জোড়া সাফল্যে রানের লাগাম কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। ২২ বলে ৪৮ রান করা চাকাভাকে ইনিংসের দ্বাদশ ওভারের প্রথম বলে ফেরান সৌম্য।

বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নেন শামীম পাটোয়ারি। যদিও বেশি কৃতিত্ব নাঈম শেখের। অসাধারণ এক ক্যাচ নিয়ে নিজে চলে যান মাঠের বাইরে, তার আগে বল ছুঁড়ে মারেন সতীর্থ ফিল্ডারের দিকে। আউট হওয়ার আগে এ ব্যাটসম্যান মারেন ছয়টি ছক্কা।

সৌম্য ওই ওভারের পঞ্চম বলে শূন্য রানে বোল্ড করে ফেরান জিম্বাবুয়ে অধিনায়ক রাজাকে। পরে সাকিব আল হাসান সাজঘরে পাঠান মাধেভেরেকে। ৩৬ বলে ৫৪ রান করেন আগের ম্যাচের সেরা। তার ইনিংসে ছিল ৬টি চার।

শেষে আবার রান বাড়িয়ে নেয় জিম্বাবুয়ে। রায়ান বার্লের ১৫ বলে ৩১ রানের অপরাজিত ক্যামিও ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রানে থামে জিম্বাবুয়ে।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহরাজা
Previous Post

তালেবানকে থামাতে আফগানিস্তানে কারফিউ

Next Post

মানুষকে কাঁদিয়ে কিংবা রাগিয়েও বিনোদন দেয়া যায়: অমি

Next Post
বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষকে কাঁদিয়ে কিংবা রাগিয়েও বিনোদন দেয়া যায়: অমি

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে প্রেমের গল্প ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার বিকেলে মেহজাবীন-খায়রুল জুটির ‘চুমকি চলেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT