চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক চায় সৌদির আরআর চেম্বার অব কমার্স

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
1:05 অপরাহ্ন 17, নভেম্বর 2021
in অর্থনীতি, প্রবাস সংবাদ
A A
সৌদি আরবের প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের আরআর চেম্বার অব কমার্স।  আরআর চেম্বার অব কমার্সের সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর বৈঠককালে চেম্বার সভাপতি নওয়াফ মাজাল আল দাইদি এ কথা জানান ।
সৌদি ব্যবসায়ী্রা বাংলাদেশে বিনিয়োগ করলে তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশে চলতি মাসের ২৮-২৯ তারিখে বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনে ভার্চুয়ালি যোগদানের জন্য আরআর এর ব্যবসায়ীদের আহবান জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগ করতে পারে। সম্প্রতি এ বিষয়ে সৌদি আরবের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় এ সুযোগ সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ঔষধ শিল্পে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ঔষধ আমদানীর জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশের হস্তশিল্প, সিরামিক, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আমদানীর জন্য ও ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি।
সৌদি আরবের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন এর বিষয় তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশি অভিবাসী ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা নিবন্ধন করতে চেম্বারের সহযোগিতা কামনা করেন। চেম্বার সভাপতি বাংলাদেশি ব্যবসায়ীদের তথ্য গোপন রাখা হবে এবং সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এর আগে আজ সকালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উত্তর সীমান্ত অঞ্চল প্রদেশের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ বিন বদর আল হুজাইমির সাথে বৈঠক করেন। এসময় রাষ্ট্রদূত যে সকল বাংলাদেশি গৃহকর্মী তাঁদের গৃহকর্তাদের বাসা থেকে পালিয়ে আসে তাদের পুনরায় গৃহকর্তাদের কাছে ফেরত না দিয়ে সেফহোমে আশ্রয় দিয়ে দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করেন। এছাড়া পাসপোর্ট বা ইকামার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশী অভিবাসীদের যেন গ্রেফতার না করা হয়, সে ব্যপারে পুলিশ প্রধানকে অনুরোধ করেন। পুলিশ প্রধান এ সকল বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।
এসব সভায় দূতাবাসের ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
Previous Post

সড়ক দুর্ঘটনায় সুশান্তের ৫ আত্মীয় নিহত

Next Post

ভারতে সন্ত্রাস বিরোধী অভিযানে চার জনের মৃত্যু

Next Post
ভারতে সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত চারজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সন্ত্রাস বিরোধী অভিযানে চার জনের মৃত্যু

অসুস্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসক ও নার্স দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে দুর্বৃত্তদের হামলায় দুই ছেলেসহ চেয়ারম্যান প্রার্থী আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT