চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ: ​বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 30, ডিসেম্বর 2021
in রাজনীতি
A A
প্রধান বক্তা হুমায়ূদ ইন্টারন্যাশনাল বাংলাদেশে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ। তাই তারা কোন স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রগতিশীল রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কেআইবি অডিটোরিয়ামে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিজয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পর যারা মেনে নিতে পারেনি তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। তাদের হত্যার লক্ষ শুধু বঙ্গবন্ধু ও তার পরিবার ছিলো না। তারা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার আদর্শকে হত্যা করতে। দেশের গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে। দেশের সংবিধানকে ধ্বংস করে পুনরায় পাকিস্তান বানাতে চেয়েছিল রাজাকারের দোসররা।

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু তার জীবনের ১৪ বছর জেলে কাটিয়েছেন। তিনি সব সময় চেয়েছেন দেশের মানুষ ভালো থাকুক। তারা সুন্দরভাবে খেয়ে দেয়ে বেচে থাকুক। তিনি সব সময় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। দেশের বিষয়ে বঙ্গবন্ধু কখনো কারো সাথে আপোষ করেননি। সব সময় ভাবতেন দেশকে কিভাবে উন্নয়নের শিখরে নেওয়া যায়। কিন্তু খুনিরা সেটি মেনে নিতে পারেনি তাই তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। এসব যুদ্ধাপরাধীদের ফাঁসির মধ্যদিয়ে দেশ কলংকমুক্ত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যদিয়ে তিনি বুঝিয়েছেন কাউকে হত্যা করে এ দেশে রাজনীতি করা যায় না। বঙ্গবন্ধুর এ দেশে অন্যায় করলে শাস্তি পেতে হয়। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে আসার পর মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে একত্র করে দেশের গণতন্ত্রকে উদ্ধারে লড়াই করেছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। দেশের কোথাও এখন খাদ্যের অভাব নেই। শিক্ষা ও সংস্কৃতিতে দেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল দেশে পরিণত হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। বিশ্বের বড় বড় রাষ্ট্র প্রধানরা বাংলাদেশকে এখন মডেল হিসেবে উপস্থাপন করে। পাকিস্তান এখন বাংলাদেশকে দেখে হিংসে করে।

কৃষিবিদদের উদ্দেশে বাহাউদ্দিন নাছিম বলেন, আপনারা আগামী দিনের দেশ গড়ার কারিগর। একটি রাজনৈতিক দল সব সময় দেশকে নিয়ে ষড়যন্ত্র করে। তারা কখনো দেশের ও দেশের মানুষের ভালো চায় না। তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে।

কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন মহাসচিব মো. খায়রুল আলম (প্রিন্স), কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান সহ সহস্রাধিক কৃষিবিদ।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
Previous Post

ব্যাটিং ব্যর্থতায় সেমিতে স্বপ্নভঙ্গ যুবাদের

Next Post

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শপথ শুক্রবার

Next Post
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শপথ গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শপথ শুক্রবার

ওবায়দুল কাদেরের ছবি, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT