চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের মানুষের অর্জন বঙ্গবন্ধু কি বেহেশত থেকে দেখতে পারেন?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 22, মার্চ 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী-উন্নয়নশীল দেশে উত্তরণ উৎসব-অর্জন

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উৎসবের সূচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উন্নয়ন কর্মের ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান মর্যাদার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজকে যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি (বঙ্গবন্ধু) কি তা বেহেশত থেকে দেখতে পারেন? তিনি কি জানতে পারেন?’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন। আজ আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নত করতে পেরেছি।’

বঙ্গবন্ধু তার দেশের মানুষের এই উন্নয়ন দেখতে পেলে কেমন অনুভব করতেন তা নিয়ে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, ‘আমি এখানে আসার আগে আমার ছোট বোন রেহানার সাথে কথা বলছিলাম। বলছিলাম, আব্বা চেয়েছিলেন, তার বাংলার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটবে। বাংলাদেশের প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে। বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আজকে তো সেই সম্ভাবনার দ্বার খুলে গেছে। আমরা তো একটা ধাপ এগিয়ে গেছি।’

‘আজকে যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে হয়তো দশ বছরের মধ্যেই আমরা এই অর্জনটা করতে পারতাম। কিন্তু তা হয়নি। আমাদের বহু বছর লেগে গেল। অনেক সময় লেগে গেল। ৪৭ বছর হলো আমরা স্বাধীনতা অর্জন করেছি। প্রায় ৩৭ বছর পর আমরা এই অর্জন করতে পারলাম।’

‘নিশ্চয়ই আমার বাবার আত্মা শান্তি পাবে। যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, তারাও নিশ্চয়ই শান্তি পাবেন। এই অগ্রযাত্রাকে আমাদের ধরে রাখতে হবে,’ বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী-উন্নয়নশীল দেশে উত্তরণ উৎসব-অর্জন
উন্নয়নশীল দেশের সনদপত্র গ্রহণ

এই যাত্রাপথ যেন থেমে না যায়, এই অর্জন যেন হারিয়ে না যায় সেই কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারের যতটুকু অর্জন, তা এই বাংলার জনগণের জন্য। ‘জনগণের কাছ থেকে যদি সাড়া না পেতাম তাহলে তো এই লক্ষ্য অর্জন করতে পারতাম না।’

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ উৎসবের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, রাজনীতি মানে নিজের উন্নয়ন নয়, জনগণের উন্নয়ন করা। আর তার সরকার এই উন্নয়নের রাজনীতিই করে।

প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশের মর্যাদা লাভে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উত্তরণ উৎসব কর্মসূচির সূচনা ঘোষণা করেন।

Tags: উন্নয়নশীল দেশপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
Previous Post

সরকারের আজকের কর্মসূচি এক বিকৃত তামাশা: রিজভী

Next Post

উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

Next Post

উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

ঠিক সেদিনের মতোই রাস্তার দু'ধারে শিশুরা দাঁড়িয়ে আছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT