চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মাইলফলকের ম্যাচে রাব্বির অভিষেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 21, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ৩৫০তম ওয়ানডে ম্যাচে অভিষিক্ত হলেন জাতীয় দলে নতুন মুখ ফজলে মাহমুদ রাব্বি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন ৩০ পেরিয়ে আসা এ বাঁহাতি ব্যাটসম্যান।

রাব্বির অভিষেকের দিনে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আগের ৩৪৯ ওয়ানডে খেলা বাংলাদেশ ১১৩টিতে জয় পেয়েছে। হেরেছে ২২৯ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৭টি ম্যাচ। ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে জিম্বাবুয়েকে টানা ১১ ম্যাচ হারিয়েছে বাংলাদেশ। গত ২১ বছরে মুখোমুখি ৬৯ দেখায় বাংলাদেশ জিতেছে ৪১টিতে। সেখানে জিম্বাবুয়ের জয় ২৮ ম্যাচে।

জ্বরের কারণে একাদশে নেই রুবেল হোসেন। এ পেসারের জায়গায় প্রথম ওয়ানডেতে খেলছেন পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতের স্পিন কার্যকরী হওয়ায় রাব্বিকে সাকিব আল হাসানের বিকল্প ভাবা হচ্ছে সিরিজে।

বাংলাদেশের ১২৯তম খেলোয়াড় হিসেবে অভিষেক হল রাব্বির। সবশেষ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে অভিষিক্ত হন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

১৪ বছর ধরে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন রাব্বি। পেয়েছেন ঘরোয়ায় ধারাবাহিকভাবে রান করে যাওয়ার পুরস্কার। ক্যারিয়ার শুরুর সময়ে ৫০ ওভারের ম্যাচে নামতেন ওপেনিংয়ে। তিনে ব্যাট করেছেন দীর্ঘদিন। এখন নামেন ৫-৬ নম্বরে। টপঅর্ডার এমনকি মিডলঅর্ডারেও ব্যাট করার দক্ষতা থাকায় বিবেচনায় আসেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজরাব্বিলিড স্পোর্টসসাইফউদ্দিন
Previous Post

জয়ার দেবী দেখতে গিয়ে

Next Post

বাপ্পার গিটারে আইয়ুব বাচ্চুর সুর

Next Post
আইয়ুব বাচ্চু

বাপ্পার গিটারে আইয়ুব বাচ্চুর সুর

দীপিকা

রণবীরের ফোনের মেসেজ দেখেন দীপিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT