চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে খেলতে স্টেইনের অনীহা

সাবিত খান by সাবিত খান
1:52 অপরাহ্ন 11, মে 2015
in স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে আসন্ন জুলাইয়ের সিরিজে হয়তো দেখা যাবে না সাউথ আফ্রিকার অন্যতম সেরা ফাস্ট বোলার ডেইল স্টেইনকে। বিশ্বকাপের শিরোপাকে লক্ষ্য রেখেই কাজ করে যেতে চান বলে জানিয়েছেন স্টেইন।

উইজডেন ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে স্টেইন বলেন, আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে হয় আমি বড় টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করবো, নয়তো বাংলাদেশের বিপক্ষে আমার কিছু বল অপচয় করবো।

প্রায় একযুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা স্টেইন নয়টি টেস্ট খেলোয়াড় দেশের বিপক্ষেই খেলেছেন। অধিক সংখ্যায় টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী এই ৩১ বছর বয়সী বোলার এখন প্রতিটি দিন হিসাব করে চলেন।

“এটা খুবই উদ্ধত বা বোকা বা স্বার্থপরের মতো শোনাতে পারে, তবে আমি আমার দেশের হয়ে বিশ্বকাপ জিততে চাই। চার বছর পর পর যেটি আসে। টি টোয়েন্টি বিশ্বকাপ আসে দুই বছর পর পর। তাই বাংলাদেশ বা জিম্বাবুয়ের মতো দেশগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, বাংলাদেশে গিয়ে তাদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেললে তা বিশ্বকাপে আমার আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে কোন ভূমিকা রাখবে না।” 

বিশ্বকাপ সাফল্যের পর পাকিস্তান সিরিজে বাংলাদেশের বিস্ময়কর অর্জনের পরেও সাউথ আফ্রিকার এই ডানহাতি পেসারের এমন মন্তব্য ক্রিকেট জগতের যে কাউকে অবাক করবে। বাংলাদেশের ক্রিকেটের বিস্ময়কর অগ্রগতির এই সময়ে তার এধরনের মন্তব্যকে সাম্প্রতিক সময়ের ক্রিকেট হালচালে তার অজ্ঞতারই পরিচায়ক।

সাউথ আফ্রিকা আগামী বাংলাদেশ সফরে এ বছরের ৫ জুলাই বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে তারা প্রতিদন্দ্বিতা করবে।

Tags: সাউথ আফ্রিকা
Previous Post

চিপাচস’র মুক্ত আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মৃত্তিকা মায়া’

Next Post

ভাইয়ের সমালোচনায় ডেভিড মিলিব্যান্ড

Next Post

ভাইয়ের সমালোচনায় ডেভিড মিলিব্যান্ড

ব্রিটেনের মন্ত্রিসভা পূর্ণাঙ্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT