চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পোশাক আমদানিতে আগ্রহী ইরাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 09, এপ্রিল 2018
in অর্থনীতি
A A

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের পোশাক ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু মাকসুদ এম. ফরহাদ।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএইএ ভবনে সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ তথ্য জানান তিনি।  এসময় বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির উপস্থিত ছিলেন।

ফরহাদ বলেন, ইরাক মূলত তুরস্ক ও চীন থেকে তৈরি পোশাক আমদানি করে থাকে। কিন্তু বাংলাদেশের তৈরি পোশাকের মানের বিষয়ে ইরাকের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে সাধারন জনগণের ধারনা অত্যন্ত ইতিবাচক এবং তারা এই পোশাক পেতে আগ্রহী।

সেজন্য ইরাকের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পোশাক আমদানী করতে চান। এ পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক ব্যবসায়ীদের সাথে ইরাকের ব্যবসায়ীদের সম্পর্ক তৈরি হলে তা ইরাকে তৈরি পোশাকের বাজার সৃষ্টিতে সহায়তা করবে। এ সুযোগকে কাজে লাগানোর জন্য বিজিএমইএ সভাপতিকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, বিশ্বের যে কয়েকটি দেশ নিরাপদ কর্মপরিবেশে আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাকপণ্য প্রস্তুত করে থাকে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন সবুজ শিল্পায়নেও অগ্রণী ভুমিকা পালন করছে। ইউনাইটেড স্টেটস গ্রীন বিল্ডিং কাউন্সিল থেকে লীড সনদপ্রাপ্ত ১০টি কারখানার মধ্যে ৭টি কারখানাই বাংলাদেশের। সংস্থাটি থেকে বাংলাদেশের ৬৭টি কারখানা লীড সনদ পেয়েছে। এগুলোর মধ্যে ১৩টি প্লাটিনাম কারখানা। আরো ২৮০টি কারখানা সনদ পাওয়ার পাইপলাইনে (পথিমধ্যে) রয়েছে।

সিদ্দিকুর রহমানের বলেন, ইরাকে তৈরি পোশাকের বাজার বাড়ানোর বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

ইরাকের বাগদাদে বাংলাদেশ মিশনে বাংলাদেশী পণ্য প্রদর্শনীর জন্য একটি প্রদর্শনী কেন্দ্র রয়েছে, সেখানে বিজিএমইএর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক নিয়মিত পাঠানো হচ্ছে।

ফরহাদ আরও বলেন, ১৯৮১ সালে ইরাক ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য বিষয়ে সরকারী পর্যায়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিলো। বাংলাদেশ ও ইরাক উভয় পক্ষ মনে করে দীর্ঘদিন পূর্বে স্বাক্ষরিত এই সমঝোতা স্বারকটিকে বর্তমানে আরো সময়োপযোগী করতে হবে।

এ ব্যাপারে অতি শিগগিরই বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি নির্বাহী সভা হবে বলে জানান তিনি।

Tags: ইরাকতৈরি পোশাকবিজিএমইএ
Previous Post

যে কারণে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

গাজীপুরে বিএনপির প্রার্থী হাসান সরকার, খুলনায় নজরুল ইসলাম

Next Post

গাজীপুরে বিএনপির প্রার্থী হাসান সরকার, খুলনায় নজরুল ইসলাম

আগের কমিটিকে 'অবাঞ্ছিত' ঘোষণা, নতুন কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT