চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের দুঃসময়ের বন্ধু একজন জ্যাকব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

জেনারেল জ্যাক ফ্রেডেরিক রালফ জ্যাকব ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন একজন অবসর প্রাপ্ত উচ্চ-পদস্থ কর্মকর্তা। তিনি ১৯৭১ সালে সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের জন্য বিখ্যাত হয়ে আছেন। বাংলাদেশের পরম বন্ধু এই মানুষটি আজ ৯২ বছর বয়সে দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন।

লেফটেন্টে জেনারেল পদ হতে অবসর গ্রহণকারী জেনারেল জ্যাকব ১৯৭১ সালে মেজর জেনারেল হিসেবে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন। ৩৬ বছরের সেনাবাহিনী জীবনে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি জে.এ.আর জ্যাকব এবং জেনারেল জ্যাকব নামেও পরিচিত।

জ্যাকব ১৯২৩ সালে অবিভক্ত ভারত বর্ষের কলকাতায় জন্ম গ্রহণ করেন। লে. জেনারেল জ্যাকবের পূর্ব পুরুষেরা ১৮শতকে বাগদাদ থেকে কলকাতায় এসেছিলেন। তারা মূলত ছিলেন ইহুদি ধর্মের অনুসারী।জ্যাকবের পিতা ইলিয়াস ইমানুয়েল ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী।

শৈশবে যখন জ্যাকবের পিতা অসুস্থ হয়ে পড়েন তখন, ৯ বছর বয়সে তাকে দার্জিলিংয়ের সন্নিকটে কাশির্য়াং এ ভিক্টোরিয়া বোডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। তখন থেকে তার পরিবারের সাথে একটি দূরত্বের সৃষ্টি হয়। তিনি কেবল বন্ধের দিনগুলিতেই পরিবারের সাথে দেখা করতে যেতেন।

জ্যাকব  দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হলোকস্ট ( দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদী ধর্মাবলম্বীদের উপর চালানো গণহত্যা)র নির্মমতা থেকে অনুপ্রাণীত হন এবং ১৯৪২ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তার পিতা তাকে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে আপত্তি জানালেও তা তিনি শোনেননি। ২০১২ সালে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমি গর্বিত আমি ইহুদি, তার থেকেও বেশি ও অনেক বেশি গর্বিত যে আমি ভারতীয়।’

সামরিক জীবনে ১৯৬৭ সালে মেজর জেনারেল হিসেবে পদোন্নোতি পান। এরপর ১৯৬৯ সালে ভারতের ১২তম পদাতিক সৈন্যবাহিনীর চিফ অব স্টাফ, পূর্বাঞ্চলের জিওসি-ইন-সি ও কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৬৩ সালে বিগ্রেডিয়ার পদে আসীন হন তিনি।

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় থেকে তিনি মেজর জেনারেলে পদোন্নোতি লাভ করেন এবং ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফের দায়িত্বে পাকিস্তানি সেনাবাহিনীকে স্বাধীনতা যুদ্ধে পরাজিত করেন। যুদ্ধে তার অসামান্য অবদানের জন্য তিনি প্রশংসা সূচক অনেক সম্মান লাভ করেছেন।

কৃতিত্বের সঙ্গে ৩৭ বছর দায়িত্ব পালন করার পর ১৯৭৮ সালে অবসর নেন জ্যাকব। অবসরের পর ব্যবসা শুরু করেন তিনি। ১৯৯০ সালে যোগ দেন রাজনীতিতে। ভারতীয় জনতা পার্টিতে (বিজিবি) যোগ দিয়ে দীর্ঘদিন দলের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া গোয়া ও পাঞ্জাব রাজ্যে গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন জ্যাকব।

ব্যবসা ও রাজনীতির পাশাপাশি লেখার কাজেও হাত দেন জ্যাকব। লিখেছেন ‘সারেন্ডার ইন ঢাকা, বার্থ অফ এ ন্যাশন ও এ্যান ওডেসি এন ওয়্যার এন্ড পিস: আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জে.এফ.আর জেকব’ নামে দুটি বই।

Tags: জেনারেল জ্যাকব
Previous Post

‘সম্পূর্ণ কৃতিত্ব মুক্তিযোদ্ধা ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের’

Next Post

শাবাশ নায়ক মাশরাফি বিন মুর্তজা!

Next Post

শাবাশ নায়ক মাশরাফি বিন মুর্তজা!

গোলাম আযমের কফিনে জুতা ছুঁড়ে মারা ব্লগারের যে লেখায় তোলপাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT