চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের তরুণদের সামনে উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 28, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা উইন্ডিজের বিপক্ষে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের যে স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাতে নেই কোনো বাঁহাতি স্পিনার। টেস্টে প্রতিপক্ষকে হারাতে বাঁহাতি স্পিনই যে বাংলাদেশের বড় শক্তি!

শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাঁহাতি স্পিন খেলার সুযোগ পাবেন না উইন্ডিজ ব্যাটসম্যানরা। টাইগার টিম ম্যানেজমেন্টের কৌশলকে সাধুবাদ জানাতেই হয়।

৩ ফেব্রুয়ারি বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে ক্যারিবীয়দের কাছে অচেনাই থাকবে লাল বলে বাংলাদেশের বাঁহাতি স্পিন। সফরকারী দলের ব্যাটসম্যানদের সাকিব-তাইজুলদের সামলাতে হবে আসল ম্যাচেই। সকাল ৯টায় শুরু হবে দিনের খেলা।

নতুন চেহারার উইন্ডিজ ওয়ানডের চেয়ে টেস্টে বেশি শক্তিশালী সেটি বলাই যায়। কেননা কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলের মতো পেসার আছেন তাদের টেস্টে। যারা খেলেননি ওয়ানডে সিরিজে।আর সফরকারী দলের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট তো বাংলাদেশের সঙ্গে বরাবরই ভালো খেলেন। টাইগারদের বিপক্ষে এ ওপেনারের আছে তিন সেঞ্চুরি। স্বাগতিক দলে, অর্থাৎ বিসিবি একাদশে রাখা হয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটার। অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।

বাংলাদেশ টেস্ট দলের ২০ জনের প্রাথমিক স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার আছেন প্রস্তুতি ম্যাচের দলে। তারা- সোহান, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, খালেদ আহমেদ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও দলে আছেন তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, শরিফুল ইসলাম। লেগ স্পিনার রিশাদ হোসেনকে রাখা হয়েছে স্কোয়াডে। আছেন তরুণ নাঈম শেখ ও শাহীন আলম।

Tags: প্রস্তুতি ম্যাচবিসিবি একাদশ
Previous Post

ক্যারিয়ার নিয়ে দশ বছরের স্ট্রাগল: বঙ্গবন্ধুতে যেভাবে সুযোগ পেলেন সোম

Next Post

শিশু আয়েশা মনি হত্যা মামলার বিচার শুরু

Next Post
শিশু আয়েশা মনি হত্যার প্রতিবাদে এক নারী ছবি ধরে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আয়েশা মনি হত্যা মামলার বিচার শুরু

বিভিন্ন সংখ্যার কাঠের কয়েনের সেট, বোর্ড গেম বা শিক্ষামূলক উপকরণ হিসেবে ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠের কয়েনের কী তেলেসমাতি! বেঘোরে কোটি টাকা খোয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT