চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জয়ে চায়ের কাপ ২ টাকা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:39 অপরাহ্ন 10, জুন 2017
in স্পোর্টস
A A

ক্রিকেট নিয়ে বাঙালির উন্মাদনা হিমালয়সম। ক্ষুদ্র হলেও তেমনি এক উম্মাদনার জন্ম দিলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর চা দোকানি মজিদ সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে পাঁচ টাকার পরিবর্তে তিনি দুই টাকা দামে চা বিক্রি করছেন। এ যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি অসাধারণ ভালোবাসার এক বহিঃপ্রকাশ।

আর এই ভালোবাসা থেকেই মজিদ শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার খেলা চলাকালে ঘোষণা দেন, বাংলাদেশ যদি এই ম্যাচে জয় লাভ করে তাহলে শনিবার সব চায়ের দাম পাঁচ টাকার পরিবর্তে দুই টাকা রাখবেন তিনি। মজিদ সরকার তার কথা রেখেছেন। শনিবার ইফতারের পর থেকে তিনি প্রতি কাপ চায়ের দাম রাখছেন দুই টাকা।

ঘটনার সত্যতা জানতে সরেজমিনে মজিদ সরকারের চায়ের দোকানে গেলে বিভিন্ন বয়সী মানুষের ঢল দেখা যায়। আর একের পর এক চা তৈরি করে চলছেন তিনি।

এ বিষয়ে মজিদ সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, চা বিক্রির মাধ্যমে যা আয় হয় তা দিয়ে আমার ৬ জনের সংসার চলে। গড়ে প্রতিদিন ৫শ’ থেকে ৭শ’ কাপ চা বিক্রি করি। খরচ বাদে ৬ থেকে ৭শ’ টাকা আয় করি।

তিনি বলেন, আমি অনেক আগে থেকেই ক্রিকেট ভক্ত। আমি সবসময় খোঁজ রাখি কবে বাংলাদেশ দলের খেলা আছে।

‘শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন তামিমসহ ৩৭ রানে বাংলাদেশ দলের ৪ উইকেটের পতন হয়, তখন আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সাকিব এবং মাহমুদুল্লাহ যেভাবে দলকে জিতিয়েছেন তাতে আমি খুশিতে কেঁদেই ফেলেছিলাম। আমি গরীব মানুষ। চা বিক্রি করে সংসার চালাই। বাংলাদেশ দলের জন্য অনেক কিছু করার ইচ্ছা থাকলেও পারছি না। তাই সাধ্যের মধ্যে তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নিয়েছিলাম।’

Tags: বাংলাদেশের জয়
Previous Post

‘ভ্যাট আইন নিয়ে আলোচনার বেশিরভাগই কাল্পনিক’

Next Post

১ নং মালিবাগের সেই বাড়িটি এখন

Next Post

১ নং মালিবাগের সেই বাড়িটি এখন

মোসাদ্দেক

সমীকরণের ম্যাচে চোখ রাখছে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT