চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কূটনীতিতে এখনকার অগ্রাধিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যু এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তাই রোহিঙ্গা বিষয়ে আমাদেরকেও দল-মত নির্বিশেষে এক হতে হবে।

পরিস্থিতির উন্নয়নে বিশ্বের উন্নত দেশগুলো যেন মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে সেজন্য আমাদের কূটনীতিক তৎপড়তা বাড়াতে হবে। ফেসবুকে এই বিষয়টি নিয়ে লিখেছেন দৈনিক ইন্ডিপেন্ডেন্ট’র কূটনৈতিক প্রতিবেদক হুমায়ুন কবীর ভূইয়া।

তিনি লিখেছেন: জ্ঞানী ব্যক্তিদের বিনীত অনুরোধ করছি রোহিঙ্গা ইস্যুতে দলবাজি এবং আবেগ ছেঁড়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। এটা দেশের জন্য একটা জীবনমরণ সমস্যা। মিয়ানমার দেশটা চলাচ্ছে এখন মিলিটারিরা, সু চি কে সামনে রেখে। এই মহিলা হয় সত্যি সত্যি মেরুদণ্ডহীন, নয়তো ভান করছেন। চীন, রাশিয়া এবং ভারত আমাদেরকে এই ইস্যুতে সাহায্য করবে বলে আমি মনে করি না। তাঁরা হয়তো লিপ সার্ভিস দিবে, কিন্তু কাজের কাজ কিছুই করবে না। কিন্তু, আমাদেরকে সর্বান্তকরণে চেষ্টা করতে হবে এই তিনটা দেশ যেন উপকার না করলেও অপকার না করে, অর্থাৎ নিউট্রালাইজড অবস্থায় থাকে।

তিনি আরও লিখেছেন: যত অপছন্দই করি না কেন, আমাদের দরকার এখন আমেরিকান দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র এবং কানাডা, ইউরোপীয় দেশগুলো, অস্ট্রেলিয়া এবং সম্ভব হলে প্রভাবশালী আরব রাষ্ট্রগুলো। পূর্ণ অবরোধ এখন কেওই আরোপ করবে বলে আমি মনে করি না। এই সময় হয়তো আসেনি এখনও ওদের মতে। কিন্তু, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় দেশগুলো যদি মিয়ানমারের টপ জেনারেলদের উপর কিছু অবরোধ যেমন ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অস্ত্র আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশ ভালো। তাই, আমি মনে করি বাংলাদেশের কূটনীতিক মনোনিবেশ এখন এই দিকেই হওয়া উচিৎ।

Tags: মিয়ানমাররোহিঙ্গা ইস্যু
Previous Post

মেসি একাই তো রিয়ালের সমান

Next Post

মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণবাহী নৌকায় বৌদ্ধদের হামলা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণবাহী নৌকায় বৌদ্ধদের হামলা

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের চোট গুরুতর নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT