চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আইনশৃৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: বার্নিকাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট বলেছেন, বাংলাদেশের আইনশৃৃঙ্খলা বাহিনী সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে যে কাজ করছে আমেরিকা তা গুরুত্ব সহকারে দেখছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব কিছু মোকাবেলা করছে। তারা আমাদের সব ব্যাপারে সাহায্য সহযোগিতা করছে এবং আমাদেরকে সব কিছু জানাচ্ছে। শনিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বার্নিকাট বলেন, পৃথিবীর যে কোনো দেশেই সন্ত্রাস দমনের বিষয়টি খুবই কঠিন। কিন্তু বাংলাদেশের আইনশৃৃঙ্খলা বাহিনী ভালোভাবে তা সামাল দিচ্ছে। তবে বাংলাদেশে জঙ্গিবাদ সমস্যা সমাধান হয়েছে ভাবলে চলবে না। আমাদের সাবধান ও সর্তকভাবে সব কিছুতে নজর রাখতে হবে।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট সিটি মেয়র আইভীর সাথে প্রায় একঘন্টা বৈঠক করেন। সিটি কর্পোরেশন থেকে মার্কিন রাষ্ট্রদূত সিদ্ধিরগঞ্জের আদমজীতে ইপিজেডে নবনির্মিত রেমি হোল্ডিংস লিমিটেড নামের পোশাক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ।

সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের জানান, বার্নিকাট সৌজন্য সাক্ষাত করতে এসেছেন। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন এবং নানা কর্মকান্ডের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত খোঁজখবর নিয়েছেন।

Tags: বার্নিকাটমার্কিন রাষ্ট্রদূত
Previous Post

লোকাল বাসে মমতাজ (ভিডিও)

Next Post

একবছরে আইলানরা দলে আরও ভারী হয়েছে

Next Post

একবছরে আইলানরা দলে আরও ভারী হয়েছে

পানি থেকেই এলিয়েন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT