চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির উচ্চাশা

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
3:40 অপরাহ্ন 30, মার্চ 2016
in অর্থনীতি
A A

বাংলাদেশের অর্থনীতি নিয়ে উচ্চাশা প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশনা উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটির বাংলাদেশ মিশন বলেছে, এ বছর রাজনীতি সুস্থির থাকবে, সামনের দিনে বাড়বে প্রবাসী আয় এবং রপ্তানি। কাজেই ২০১৬ সালে না হলেও আগামী অর্থবছরে অর্থনীতির প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে ৭ শতাংশের ম্যাজিক ফিগার।

এশিয়ার দেশগুলোর অর্থনীতির হালনাগাদ তথ্য জানাতে এডিবির নিয়মিত প্রকাশনা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক।

এডিবি বলছে, এই অঞ্চল তো বটেই বিশ্ব অর্থনীতির ভালো-মন্দ নির্ভর করছে বড় দুই অর্থনীতি চীন এবং ভারতের অর্থনীতির ওপর। শংকা হলো দুটি দেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কম হতে পারে বলে মত এডিবির।

তবে আশার খবর বাংলাদেশের জন্য। আগের আউটলুকে ৬ দশমিক ৫ বললেও এই প্রকাশনায় এডিবি বলছে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ।

এডিবি জ্যেষ্ঠ কর্মকর্তা ডক্টর পারভেজ ইমদাদ বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য রেমিডেন্স এবং তৈরি পোশাক খাত খুবই গুরুত্বপূর্ণ। ২০১৬ সালে এই দুটি খাতের প্রবৃদ্ধির প্রতিচ্ছিবিই দেখা যাবে এ দেশে।

অর্থনীতি নিয়ে এডিবির এতো যে উচ্চাশা তার ভিত্তি কী? রাজস্ব আয়ের লক্ষ্য পূরন নিয়ে সরকারের ভেতরেই সংশয় রয়েছে। তার পরও আশাবাদী এডিবি, শেষ পর্যন্ত ভালোই করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

সরকারের জন্য সামনের দিনে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা এবং জ্বালানী তেল ও গ্যাসের দাম যৌক্তিক করাকে চ্যালেঞ্জ বলে মূল্যায়ন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির।

Previous Post

মৌসুমের শুরুতেই সংশয়ে রাজশাহীর আম চাষীরা

Next Post

ফ্লাইওভারের বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ

Next Post

ফ্লাইওভারের বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ

তনু হত্যার ঘটনা তদন্তে সহযোগিতা অব্যাহত রাখবে সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT