চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি সাংবাদিকের রিপোর্টে পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস  

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
8:11 পূর্বাহ্ন 17, জুন 2017
in বাংলাদেশ
A A

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ৫টি রিপোর্ট এবছর সোসাইটি অফ পাবলিশার্স ইন এশিয়া (সোপা) পুরস্কার জিতেছে। যেখানে নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি, সাংবাদিক জুলফিকার আলি মাণিকের একটি রিপোর্ট রয়েছে।

ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে ‘বাংলাদেশ ক্যাফে অ্যাটাক’ শিরোনামে করা রিপোর্টটি ‘ব্রেকিং নিউজ’ ক্যাটাগরিতে ২০১৭ সালের সোপা পুরস্কার জিতেছে।

জুলফিকার আলি মাণিকের সঙ্গে ওই রিপোর্টটিতে প্রতিবেদক হিসেবে  আরো ছিলেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক গীতা আনন্দ, এলেন ব্যারি ও রাসেল গোল্ডম্যান।

সাংবাদিকতায় এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি সোপা পুরস্কার প্রতি বছরই দিয়ে থাকে হংকং বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ সেন্টার। গত বৃহস্পতিবার এবছরের পুরস্কার ঘোষণা করা হয়।

জুলফিকার আলি মাণিক

পুরস্কার জেতা রিপোর্ট সম্পর্কে নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলি মাণিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার রিপোর্ট ছিল ওটা।  ওইসময় রিপোর্টটা করা খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ ঘটনার সময়ে স্পট থেকে সঠিক তথ্য প্রাপ্তি ছিল দুঃসাধ্য। রেস্তোরাঁর ভেতরে আমারা সাংবাদিক তো দুরের কথা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ঢুকতে পারছিল না। নিরাপত্তা ঝুকি ছিল। সেই সঙ্গে চারিদিকে গুজব তথ্যের ছড়াছড়ি শুরু হয়েছিল। আর বাংলাদেশে এরকম ঘটনার সংবাদ কাভার করার ক্ষেত্রে আমরা সাংবাদিকরা মোটেই অভ্যস্ত ছিলাম না। সর্বোপরি সন্ত্রাসী হামলার সঠিক তথ্য নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট করাটাই চ্যালেঞ্জিং ছিল।’

রিপোর্টটি পুরস্কারে জেতায় কেমন লাগছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘৫টি পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস। সেখানে একটিতে নিজেকে খুঁজে পেলাম! তাই ভালই লাগছে।’

Tags: নিউ ইয়র্ক টাইমসপুরস্কারবাংলাদেশীসাংবাদিক
Previous Post

কনফেডারেশন্স কাপ: সেরাদের সেরা হবে কারা?

Next Post

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Next Post

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

লন্ডন

লন্ডন অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে শহরজুড়ে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT