চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি সাংবাদিকদের জন্য মোবাইল প্রশিক্ষণ নিয়ে এসেছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 05, আগস্ট 2021
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশি সাংবাদিকদের জন্য মোবাইল প্রশিক্ষণের ছবি, ফেসবুকের মাধ্যমে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে এক হাজারের বেশি সাংবাদিকদের জন্য নতুন প্রশিক্ষণ নিয়ে এসেছে ফেসবুক জার্নালিজম প্রোজেক্ট।

এর সঙ্গে যুক্ত হয়েছে সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং (সিআইআর) এবং সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব)। ফেসবুক ফান্ডামেন্টালস ফর নিউজ নামের এই প্রোগ্রামটি মোবাইল স্কিলিং পার্টনার বিগস্প্রিং-এর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটালি প্রদান করা হবে।

মোবাইল কারিকুলামটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাবে। অনলাইন নিরাপত্তা, ফেসবুকের ব্যবহার, এবং প্ল্যাটফর্মটিতে যথাযথভাবে কিভাবে ভিডিও ব্যবহার করা যায়—এমন বিষয়গুলো এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত থাকবে। মোবাইল ও ওয়েবসাইটের মাধ্যমে প্রোগ্রামটিতে অংশগ্রহণ করা যাবে।

ফেসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, “বিশ্বব্যাপী মানসম্মত সাংবাদিকতাকে সমর্থন করা এবং সাংবাদিকদের টুলস ও প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই প্রোগ্রামটি শুরু করার আগে আমরা সংবাদ কমিউনিটি এবং আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পার্টনারদের সাথে আলোচনা করেছি। তারা শনাক্ত করেছেন যে, আরো কার্যকরীভাবে ফেসবুক ব্যবহার করার জন্য সাংবাদিকদের প্রাথমিক দক্ষতার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন। আমরা আশা করছি, এই প্রোগ্রামটি সাংবাদিকদের ডিজিটাল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে এবং তাদের কমিউনিটিকে আরো সচেতন ও প্রতিজ্ঞ করে তুলবে।”

সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জেইন মাহমুদ বলেন, “ফেসবুকের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই নতুন কারিকুলাম দেশজুড়ে আমাদের সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দক্ষতা ও রিপোর্টিংয়ের ভিত্তি আরও জোরদার করে তুলবে। বিগস্প্রিংয়ের প্রযুক্তির কারণে মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রশিক্ষন সবাই নিতে পারবে। এতে করে দেশব্যাপী আরো দ্রুতভাবে আরো বেশি সাংবাদিকদের কাছে এই প্রোগ্রামের পৌঁছে যাওয়া নিশ্চিত হলো – যার প্রভাব আজ থেকেই শুরু হতে যাচ্ছে।”

সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং-এর নির্বাহী পরিচালক দিল্রুকশি হান্ডুনেট্টি বলেন, “এই পার্টনারশিপ আমাদের পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষনের সুযোগ করে দেবে। বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে গল্প বলার নতুন ধরন শেখানোর মাধ্যমে তাদেরকে প্রস্তুত করবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় সাংবাদিক এবং নিউজরুমের কাজকে সমর্থন করতে আমাদের সহায়তা করবে। এতে করে তারা আরো বিস্তারিতভাবে গ্রাউন্ড-ব্রেকিং খবর তুলে ধরার মাধ্যমে কমিউনিটির ক্ষমতায়নের কাজ করবে।”

বিগস্প্রিংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও ভক্তি ভিথাহালানি বলেন, “বাংলাদেশের সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির জন্য মোবাইল প্ল্যাটফর্মটি নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। বিগস্প্রিংয়ের প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা ছোট ছোট কন্টেন্টের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির  জন্য লার্নিং কমিউনিটির সাথে যুক্ত হতে পারেন। আমাদের এই প্ল্যাটফর্মটি মোবাইলে ব্যবহারযোগ্য ও বহুভাষী, এবং এটি ব্যবহার করা খুবই সহজ। বাংলাদেশের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে এটি তাদের সহায়তা করবে। এই প্রচেষ্টার অংশীদার হতে পেরে আমরা গর্বিত।”

সাংবাদিকরা অ্যাপল ও অ্যান্ড্রয়েড ফোনে এই প্রোগ্রামটির জন্য রেজিস্টার করতে পারবেন। এর আগেও বাংলাদেশি সাংবাদিকদের রিপোর্টিং দক্ষতা বাড়ানোর জন্য ফেসবুক জার্নালিজম প্রোজেক্ট বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি শুরু হওয়া রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স-টিও এর অন্তর্ভুক্ত।

Tags: ফেসবুকসাংবাদিকতা
Previous Post

ক্যাশ রিসিটে বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি

Next Post

৪০০ মিটারে সোনার হাসি বাহামার গার্ডিনারের

Next Post
বাহামার অ্যাথলেট গার্ডিনার ৪০০ মিটারে সোনার হাসি জিতেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ মিটারে সোনার হাসি বাহামার গার্ডিনারের

আন্তর্জাতিক অধিকার ও নিরাপত্তা ফোরামের লোগো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ বছরে বাংলাদেশ এগিয়েছে, ডুবেছে পাকিস্তান: আইএফএফআরএএস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT