চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক শহিদুল জামিনে মুক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 14, জুন 2017
in আন্তর্জাতিক
A A
কূটনীতিক শহিদুল ইসলাম

নিউইয়র্কে গৃহকর্মীর বেতন না দেয়া এবং জোর করে হুমকি দিয়ে ও শারীরিক নির্যাতন করে গৃহকর্মীকে কাজে বাধ্য করার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি কূটনীতিক মো. শহিদুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে তাকে জামিন দিয়ে নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত ভারমন সি বেইন কারেকশনাল সেন্টার থেকে মুক্তি দেয়া হয়।

নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ-এর কনসাল জেনারেল মো. শামীম আহসান তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়া শহিদুলের জামিনের পর তিনিই শহিদুলকে নিয়ে আসেন বলেও জানান।

সংবাদ সংস্থা এপি জানায়, সোমবার  মোহাম্মদ শহিদুল ইসলামের (৪৫) বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, শ্রমিক পাচার অভিযোগ আনা হয়। তিনি ডেপুটি কনসাল জেনারেল অব বাংলাদেশ হিসেবে কর্মরত ছিলেন।কুইনসের পাশেই জ্যামাইকা স্টেটে বসবাস করতেন তিনি।

ওই শ্রমিক যুক্তরাষ্ট্রে আসার পর পরই অভিযুক্ত শহিদুল ইসলাম তার পাসপোর্ট কেড়ে নেন এবং তাকে দিয়ে দৈনিক আঠারো ঘণ্টা কাজ করতে বাধ্য করান।

বিবিসি জানিয়েছে, অভিযুক্তকে ৫০ হাজার ডলার বন্ডে জামিন আদেশ দেয়া হয়েছে তবে তিনি এখনো মুক্ত হননি। আগামী ২৮ জুন তাকে আবারও আদালতে হাজির হতে হবে। তার বিরুদ্ধে সবগুলো অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছর জেল খাটতে হতে পারে তাকে।

বাংলাদেশি ওই দূতাবাস কর্মকর্তা আনুমানিক ২০১২ সাল থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত কোনো ধরনের অর্থ ছাড়াই একজন ব্যক্তিকে তার বাড়িতে কাজ বাধ্য করেন বলে অভিযোগ তোলা হয়েছে। এরপর মোহাম্মদ আমিন নামে ওই গৃহকর্মী গত বছরের মে মাসে পালিয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়।

শহিদুল ইসলামকে গ্রেফতারের ঘটনায় মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যান ও পলিটিক্যাল কাউন্সেলর আন্দ্রেয়া বি রডরিগেজ মঙ্গলবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুব উজ জামানের সঙ্গে দেখা করেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি কূটনীতিক আটকের ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ। একজন পলাতক ব্যক্তির কথায় একজন কূটনীতিককে কেন আটক করা হয়েছে, সেটা জানার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

Tags: নিউইয়র্ক
Previous Post

ইফতারে চিকেন মম

Next Post

দখল ও দূষণ থেকে নাটোরের নারদ নদী উদ্ধারের দাবি

Next Post
নাটোর নারদ নদী

দখল ও দূষণ থেকে নাটোরের নারদ নদী উদ্ধারের দাবি

নতুন তথ্য হলো মন্ত্রণালয়ের নির্দেশে আবারও প্রিভিউ করতে যাচ্ছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি।

‘বস টু’ আজ আবার দেখছে প্রিভিউ কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT