চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশসহ ৪ দেশের পুলিশের জন্য ব্রিটিশ সহায়তা নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 পূর্বাহ্ন 02, জুন 2015
in আন্তর্জাতিক
A A

ব্রিটেনের পুলিশ বাহিনীর বাজেট কাটছাট করে বাংলাদেশসহ চার দেশের পুলিশ বাহিনীকে মিলিয়ন মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ায় যুক্তরাজ্যজুড়ে হৈ-চৈ শুরু হয়েছে।

‘দ্যা সান’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত চার বছরে বাংলাদেশ, কঙ্গো, নাইজেরিয়া এবং মালাবির পুলিশ বাহিনীর উন্নয়নে ১৮৫ মিলিয়ন ইউরো খরচ করেছে ব্রিটেন।

বিতর্কের কারণ ব্রিটেন অন্য দেশের পুলিশ বাহিনীকে সহায়তা করলেও খোদ ব্রিটিশ পুলিশ বাহিনীর অনেকে চাকরি হারিয়ে বেকার বসে আছেন, অনেক পুলিশ স্টেশন বন্ধও হয়ে গেছে।

যেখানে শুধু লাঙ্কাশায়ারেই ২৯টি পুলিশ স্টেশন বন্ধ হয়ে গেছে, সেখানে শুধু কঙ্গোতেই ব্রিটিশ সহায়তায় খোলা হয়েছে ২৩টি নতুন পুলিশ স্টেশন।

ব্রিটেইন’স ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে অন্যদেশে পুলিশ বাহিনীকে প্রকল্প সহায়তা দেয় যুক্তরাজ্য।

নিজ দেশে খরচ কমিয়ে অন্যদেশে এরকম সহায়তার সমালোচনা করে বিরোধী লেবার পার্টি বলেছে, ক্ষমতাসীনদের ছাটাই পরিকল্পনায় ২০১০ সাল থেকে ১৭,০০০ কর্মকর্তা চাকরি হারিয়েছেন। আরো প্রায় ৩০,০০০ অফিসার চাকরি হারানোর আশংকার মধ্যে আছেন।

ব্রিটিশ পুলিশ ফেডারেশনের চেয়ারম্যান স্টিভ হোয়াইট বলেন, এরকম কাটছাটে ব্রিটেনের পুলিশকে আধাসামরিক বাহিনীর আদলে গড়ে তোলার যে পরিকল্পনা তা বাধাগ্রস্ত হবে।

তবে নিজ দেশের পুলিশ বাহিনী এবং অন্যদেশের পুলিশ বাহিনীর জন্য ব্রিটিশ সহায়তাকে কেন্দ্র করে ‘নাকি কান্না’ না দেখানোর পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে।

Tags: পুলিশ বাহিনীবাংলাদেশ-যুক্তরাজ্যব্রিটেন
Previous Post

বায়ূ দূষণে প্রতি ৮জনে ১জন মারা যাচ্ছে: ডব্লিইএইচও

Next Post

বিদ্যা বালানের এ কোন রূপ!

Next Post

বিদ্যা বালানের এ কোন রূপ!

চকোরিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT