চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ৯৬’র শ্রীলঙ্কা বানাতে চান হাথুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 13, মার্চ 2017
in স্পোর্টস
A A

দলে তিনি কড়া হেডমাস্টার হিসেবে পরিচিত। শৃঙ্খলার ব্যাপারে ছাড় দিতে নারাজ। ইতিমধ্যে একদিনের ক্রিকেটে বাংলাদেশকে বিশ্বের কাছে নতুনভাবে চিনিয়েছেন। সেই হাথুরুসিংহের স্বপ্ন, ২০১৯ সালে বিদায় নেয়ার আগে বাংলাদেশকে ১৯৯৬ সালের শ্রীলঙ্কার মতো অবস্থানে রেখে যেতে চান।

১৯৯৬ সালের দিকে বিশ্বক্রিকেটে অনেকটা চমক হিসেবে আবির্ভূত হয় শ্রীলঙ্কা। তৎকালীন প্রথম সারির দলগুলোকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জয় করে তারা। ক্রিকেটপ্রেমীরা চিনতে শুরু করে অরবিন্দু ডি সিলভা, মুত্তিয়া মুরালিধরন এবং সনাৎ জয়সুরিয়ার মতো ক্রিকেটারকে। খুব তাড়াতাড়ি তারা টেস্ট ক্রিকেটেও নিজেদের অবস্থান তৈরি করেন।

বাংলাদেশ সম্প্রতি হাথুরুসিংহের অধীনে টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে। এছাড়া ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভালো করার পাশাপাশি এশিয়া কাপের ফাইনালও খেলে। শুধু তাই নয় ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার যোগ্যতা অর্জন করেছেন সাকিবরা। ২০০৯ এবং ২০১৩ সালে এই টুর্নামেন্টে খেলতে ব্যর্থ হয় বাংলাদেশ।

‘২০১৯ সালে আমি বাংলাদেশকে ওই জায়গায় রাখতে চাই, ১৯৯৬ সালে শ্রীলঙ্কা যেখানে ছিল,’ শ্রীলঙ্কার পত্রিকা দিভাইনা’র সঙ্গে আলাপকালে বলেন হাথুরুসিংহে।

‘এটাই আমার টার্গেট। যাই ঘটুক, আমি বাংলাদেশে চিরদিন থাকার প্রস্তাব পাবো না। আমি পদত্যাগও করবো না। শুধু তখনই ছেড়ে আসার কথা ভাববো, যখন আমি যা চাই তা করতে পারবো না। কিন্তু এখনো সেই পরিস্থিতি আসেনি।’

বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহেকে এখন ‘অসীম ক্ষমতাধর’ হিসেবেই বিবেচনা করা হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কোচের সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মেনে চলেন। তার পরামর্শ মেনে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটি অনুমোদন দিয়েছেন।

হাথুরুসিংহে বাংলাদেশে কাজ করে খুশি হলেও শ্রীলঙ্কা ডাকলে ফেলে দেবেন না বলেও জানিয়েছেন, ‘শ্রীলঙ্কা ডাকলে আমি অবশ্যই আসবো। আমি আজকের অবস্থানে আসতে পেরেছি এই শ্রীলঙ্কার জন্যই। এখানেই সব শিখেছি। এখানে ২০ বছর শেখার পর অস্ট্রেলিয়া চলে যাই। সেখানেও অনেক কিছু শিখেছি। কিন্তু দেশ থেকে ডাক পেলে খুশি মনে ফিরে আসবো।’

Tags: চন্ডিকা হাথুরুসিংহে
Previous Post

চট্টগ্রামের পর সিলেটে ‘ভুবনমাঝি’

Next Post

রাজশাহীতে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

Next Post

রাজশাহীতে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

ডাকসু কার্যকর না থাকায় প্রতিনিধি সঙ্কটে শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT