চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ২৯৯ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 20, জুলাই 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৯৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকরা তুলেছে ২৯৮ রান। শেষ ৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্রেন্ডন টেলরের দল অলআউট হয় ৪৯.৩ ওভারে।

রেগিস চাকাভা গড়ে দেন ভালো সংগ্রহের ভিত। শেষে সিকান্দার রাজা ও রায়ান বার্লের ঝড়ো ফিফটি জিম্বাবুয়ের পুঁজি নিয়ে যায় তিনশ’র কাছে। বার্ল ৪৩ বলে ৫৯ ও রাজা ৫৪ বলে ৫৭ রান করেন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ১১২ রান।

দারুণ ব্যাট করতে থাকা চাকাভাকে ৮৪ ফিরিয়ে কিছুটা স্বস্তিতে ছিল বাংলাদেশ। কিন্তু রাজা ও বার্লের চার-ছক্কার মিছিল সফরকারী বোলারদের কঠিন চ্যালেঞ্জে ফেলে।

৪৯তম ওভারে সাইফউদ্দিন তিনটি ও শেষ ওভারে মোস্তাফিজ একটি উইকেট তুলে নেয়ায় পুঁজি আরও বড় করতে পারেনি জিম্বাবুয়ে।

দলীয় ৩৬ রানে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি। নবম ওভারের চতুর্থ বলে সাকিবের শিকার মারুমানি। বাঁহাতি ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাজঘরে। ১৯ বলে একটি ছয়ের সাহায্যে করে গেছেন ৮ রান।

সেঞ্চুরির সম্ভাবনা জাগানো ওপেনার চাকাভাকে বোল্ড করেন তাসকিন। দলীয় ১৭২ রানে পঞ্চম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। আউট হওয়ার আগে চাকাভা করে যান ৮৪ রান। ৯১ বলের ইনিংসে মেরেছেন সাতটি চার ও একটি ছয়।

তার আগে স্বাগতিক লাইনআপে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার ফেরান মাধেভেরেকে (৩)।

মেহেদী হাসান মিরাজ একাদশে না থাকায় মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে পড়েছিল বাড়তি দায়িত্ব। প্রত্যাশা ছাপিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণে রীতিমতো নেতৃত্ব দেন অফস্পিনিং অলরাউন্ডার।

ডিওন মেয়ার্সকে বোল্ড করে ভাঙেন ভয়ঙ্কর হতে থাকা জিম্বাবুয়ের তৃতীয় উইকেট জুটির। তার আগে মাহমুদউল্লাহ সাজঘরে ফেরান স্বাগতিক দলের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে।

Tags: টেলরতামিমবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টসসাকিব
Previous Post

বয়স্কদের মৃত্যুকে ‘স্বাভাবিক বলে’ দ্বিতীয় লকডাউন চাননি বরিস জনসন

Next Post

তামিমের ফিফটি, জয়ের লক্ষ্যে ছুটছে টাইগাররা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, তামিমের ফিফটির পর. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের ফিফটি, জয়ের লক্ষ্যে ছুটছে টাইগাররা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে এক বৈঠকে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে জীবন ও জীবিকার ধারাবাহিকতা: নানক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT