পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ২৫২ রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দল। টস হেরে প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫১ রান করে।
ব্যাট হাতে নেমে দারুণ শুরু করে সফরকারীরা। ওপেনিং জুটিতেই ১২২ রান তোলে তারা। ৭১ বলে ৮৭ রানের ইনিংস খেলে আউট হন লিজিলি লি। দ্বিতীয় উইকেট জুটিতেও ৭৯ রান যোগ করেন আন্দ্রে স্টেইন ও মিনন ডু প্রেজ। স্টেইন ৬৮ আর ডু প্রেজ করেন ৬২ রান। শেষ দিকে ম্যারিজানি ক্যাপের ১৩ বলে ২০ সাউথ আফ্রিকাকে আড়াইশ পাড় স্কোর এনে দেয়।
বাংলাদেশের হয়ে সালমা খাতুন দুটি ও নাহিদা আক্তার একটি উইকেট নেন।









