চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে হারানোর বুদ্ধি বাতলে দিচ্ছেন গাঙ্গুলি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 31, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সাউথ আফ্রিকা। হট-ফেভারিট স্বাগতিকদের কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। তবে ডু প্লেসিসের দল দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস সৌরভ গাঙ্গুলির। সেজন্য বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

আসছে ২ জুন কেনিংটন ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। টাইগারদের জন্য অবশ্য এই বিশ্বকাপে সেটা প্রথম ম্যাচ।

বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ আছে সাউথ আফ্রিকার। ম্যাচের আগে বোদ্ধাদের মত ছিল, প্রতাপশালী ব্যাটিং শক্তির দল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু তিন বিভাগে ইংলিশদের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হালে পানিই পায়নি প্রোটিয়ারা। ইংল্যান্ড ব্যাটসম্যানদের সামনে আফ্রিকান পেসারদের একেবারেই সাধারণ মানের মনে হয়েছে! ব্যর্থ হয়েছেন তাদের ব্যাটসম্যানরাও।

সেসব দেখে গাঙ্গুলি বলছেন, ইংল্যান্ড হারের স্মৃতি ভুলে পরের ম্যাচের দিকে নজর দেয়া উচিত সাউথ আফ্রিকার, ‘এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ হলেও তাদের পরের ম্যাচে চোখ দেয়া উচিত এবং সেখানে একটা দল হিসেবে খেলতে হবে তাদের। বড় হারের কথা ভুলে গিয়েই সামনের দিকে এগোতে হবে। বিশ্বকাপ জেতা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে।’

ব্যাট-বল মিলিয়ে খুবই শক্তিশালী দল সাউথ আফ্রিকা। বোলিংয়ে কাগিসো রাবাদা, লুনগি এনগিদি ও ইমরান তাহিরের মতো বোলার রয়েছেন। যারা প্রত্যেকে বিশ্বমানের। হাশিম আমলা, ডু প্লেসিস, এইডেন মার্করাম ও কুইন্টন ডি কককে নিয়ে দুর্দান্ত ব্যাটিংঅর্ডার আছে।

সৌরভ মনের করেন এই দল প্রত্যাবর্তন করতে সক্ষম এবং কোনো উপায়েই কাউকে হালকাভাবে নেয়া যাবে না। ভারতীয় সাবেক অধিনায়কের মত, পরিকল্পনা ঠিক না হওয়ার কারণেই প্রথম ম্যাচে ডুবেছে সাউথ আফ্রিকা। জেতার জন্য প্রোটিয়া ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিতে হবে বলে পরামর্শ তার।

‘তাদের আরও কঠিন লড়াই করতে হবে এবং অবশ্যই সবাইকে এক হতে হবে। তাদের স্কোয়াডে দারুণ সব মেধাবী ক্রিকেটার। রাবাদা এবং এনগিডি গ্রেট বোলার। তাহির বিশ্বমানের স্পিনার। তিনি তো ভারতের বিপক্ষে অসাধারণ বল করেছেন। তাদের শুধু পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে। টপঅর্ডার থেকে কাউকে দলের জন্য সেঞ্চুরি করতে হবে।’

Tags: গাঙ্গুলিবাংলাদেশ-সাউথ আফ্রিকাবিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা
Previous Post

শেষ হচ্ছে ‘র‌্যাম্বো’, ট্রেলারে সিলভেস্টারের দাপট

Next Post

ডিআরইউ’র মেহেদী উৎসবে ফরিদা পারভীন

Next Post

ডিআরইউ’র মেহেদী উৎসবে ফরিদা পারভীন

পাকিস্তানকে পাত্তাই দিল না উইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT