চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে পরীক্ষায় ফেলবে স্টার্কের ইয়র্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 19, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বের অন্য যেকোনো বোলারের চেয়ে স্টাম্প আক্রমণ করে বেশি বল করেন মিচেল স্টার্ক। বৃহস্পতিবার তার গতিময় বোলিংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচে স্টার্কের ইয়র্কার টাইগারদের পরীক্ষায় ফেলবে বলে মনে করছে অস্ট্রেলিয়ানরা।

বাংলাদেশ কেনো পরীক্ষার সম্মুখীন হবে হরেক পরিসংখ্যান দিয়ে সেটা তুলে ধরেছে অস্ট্রেলিয়ার দৈনিক পত্রিকা ‘দ্য অস্ট্রেলিয়ান’।

২০০০-০৪ পর্যন্ত পেস বোলিংয়ের বিপক্ষে উইকেটপ্রতি বাংলাদেশের গড় ছিল ১৬.৯ শতাংশ। গত পাঁচ বছরে সেটা অনেক বেড়েছে। ২০১৫ থেকে এপর্যন্ত পেস বোলিংয়ের বিপক্ষে উইকেটপ্রতি বাংলাদেশের রান ৩২.২। অর্থাৎ, দ্বিগুণ হয়েছে। তবে ‘দ্য অস্ট্রেলিয়ান’ বলছে, রান করার হার দ্বিগুণ হলেও স্টার্কের বোলিংয়ের বিপক্ষে ভুগতে হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়েছেন স্টার্ক। ওয়ানডে ইতিহাসে তার স্ট্রাইকরেট কেবল স্বদেশি রায়ান হ্যারিসের চেয়ে চার কম। ওয়ানডেতে স্টার্কের স্ট্রাইকরেট যেখানে ২৫.৫, সেখানে হ্যারিসের ২৩.৪।

স্ট্রাইকরেটে স্টার্ক এগিয়ে আছেন অজন্তা মেন্ডিস (২৭.৩), ব্রেট লি (২৯.৪), ট্রেন্ট বোল্ট (২৯.৭), সাকলায়েন মুশতাক (৩০.৪) ও ওয়াকার ইউনুসের (৩০.৫) চেয়ে।

স্টার্কের সবচেয়ে বড় অস্ত্র ফুল-লেন্থ ডেলিভারি। ক্রিকেটের সবকিছুর হিসাব রাখা সর্বোচ্চ নতুন প্রযুক্তি ক্রিক-ভিজ ডাটাবেজে দেখা যাচ্ছে, বিশ্বের অন্য কোনো বোলারই স্টার্কের সমান বা বেশি ফুল-লেন্থ ডেলিভারি দেননি।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক স্টার্কের। তারও চার বছর আগে থেকে, অর্থাৎ ২০০৬ থেকে এপর্যন্ত যত বল করেছেন তিনি, তার ৪৯ শতাংশই ফুল-লেন্থ ডেলিভারি করেছেন। যে বলগুলো স্টাম্প থেকে ৬ মিটারের মধ্য পড়েছে।

‘অতীতের চেয়ে আমার ইয়ার্কার বেশি বেড়ে গেছে। সুতরাং ব্যাটসম্যানরাও জানে, সেটা আসছে। যতদিন আমি এটি কার্যকর করতে থাকব, আশা করি এটা আমার জন্য আরও ভালো হবে’ বিশ্বকাপ চলাকালীনই এক সাক্ষাতকারে এভাবে বলেছেন স্টার্ক।

স্টার্কের ফুল-লেন্থ আক্রমণাত্মক ডেলিভারির হার লাসিথ মালিঙ্গার (৪৩%), শন টেইট (৪২%), ডোয়াইন ব্রাভো (৪১%), নাথান ব্রাকেন (৩৯%) ও ডেভিড উইলির (৩৬%) চেয়ে অনেক বেশি।

চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচেও চার উইকেটের দুটি নিয়েছেন ফুল-লেন্থ ডেলিভারিতে। ওই ম্যাচের পর স্টার্কের সতীর্থ এবং আরেক পেসার জেসন বেহরেনডোর্ফ বলেছেন, ‘তিনি আমাদের শিখিয়েছেন ১৪৫-১৫০ কিলোমিটার বেগে বোলিং কতটা গুরুত্বপূর্ণ। তার পরিকল্পনা দুর্দান্ত এবং তিনি স্টাম্পে অনেক হিট করেন।’

বাংলাদেশের বিপক্ষে এপর্যন্ত একটি ওয়ানডে খেলেছেন স্টার্ক, সেটাও ইংল্যান্ডেই। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে ৮.৩ ওভার বল করে ২৯ রান দিয়ে ওপেনার তামিম ইকবালসহ চার উইকেট নিয়েছিলেন।

Tags: বিশ্বকাপ-২০১৯স্টার্ক
Previous Post

ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি পাপন কারাগারে

Next Post

যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার চায় বিটিএমএ

Next Post

যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার চায় বিটিএমএ

আইসল্যান্ডও খোঁচাচ্ছে ‘সেঞ্চুরিয়ান’ রশিদকে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT