চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ঘৃণা করেন রমিজ রাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি যেন মেনে নিতে পারছেন না পাকিস্তানী সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার রমিজ রাজা। দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ- পিএসএল এ রমিজ রাজা বাংলাদেশের খেলোয়াড় বিশ্বসেরা সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নিয়ে কমেন্টি বক্সে এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে কটাক্ষ করেছেন।

বাংল‍াদেশে আধুনিক ক্রীড়া সাংবাদিকতার পথিকৃৎ ফরহাদ টিটো রমিজ রাজার বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে এমন কটাক্ষের জন্য সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, এটি ২০১২ সালের ১৭ আগস্ট দৈনিক কালের কন্ঠের ক্রীড়া সম্পাদক Mustafa Mamun কে পাঠানো আমার ই-মেইলের স্ক্রিনশট (দু’তিনটা বানান ভুল আছে) । লেখাটা পরের দিন ছাপা হয়েছিলো সেই পত্রিকায় “শাবাশ রাজা ” শিরোনামেই । তখন এশিয়া কাপ ক্রিকেট চলছিলো ঢাকায় । টিভিতে খেলা দেখতে দেখতে সেবারই প্রথম আবিষ্কার করেছিলাম রমিজ রাজা নামের পাকিস্তানী ভাষ্যকার সূক্ষ্ম ষড়যন্ত্রে নেমেছেন ক্রিকেট মাঠে বাংলাদেশকে অপমান করার ।

লেখাটি কালের কন্ঠে ছাপা হওয়ার পর আমার অজান্তেই ওদের সহযোগী ইংরেজি পত্রিকা New Age-এ অনুদিত হয়ে ছাপা হয়েছিলো । ইংরেজিতে ছাপা হওয়ার দিনই মুম্বাই থেকে Bipin Dani নামের ক্রিকেট স্পেশালিষ্ট সাংবাদিক আমাকে ফোন করেন কানাডায় । ভারতের প্রভাবশালী একটি মিডিয়া গ্রুপের সাংবাদিক বিপিন আমার কাছে অনুমতি চাওয়ার জন্য ফোনটা করেছিলেন – লেখাটা তারা ছাপতে চান ভারতে (English version)। আমি অনুমতি দিয়েছিলাম এক শর্তে যে, একটি শব্দও পরিবর্তন করা যাবে না এর । তিনি আমাকে কথা দিয়েছিলেন আমার চাওয়া মতোই হবে । এরপর তিনি ছোটখাটো একটা টেলিফোন সাক্ষাতকারও নিয়েছিলেন আমার।

যা-ই হোক, আজ বাংলাদেশের ক্রিকেটমহলে বারবার উচ্চারিত হচ্ছে রমিজ রাজা
নামটা (নেগেটিভ ফর্মে)। গত দুই দিন পিএসএলে সাকিব ও তামিমের প্রতি(আসলে
বাংলাদেশের প্রতি) মাইক্রোফোন হাতে তার অবজ্ঞাসুলভ আচরণ বাংলাদেশের আপামর
ক্রিকেটপ্রেমীদের মাথায় আগুন ধরিয়ে দিয়েছে ।

আমি কাউকে ব্যক্তিগত আক্রমণের পক্ষে না তবু এটুকু বলবোই যতোটা বড় কমেন্টেটর রমিজ রাজা বোধ করি তারচে’ বড় Bangladesh hater !

Tags: ফরহাদ টিটোরমিজ রাজা
Previous Post

বাংলাদেশকে ঘৃণা করেন রমিজ রাজা

Next Post

মাঠে নামছে আজ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

Next Post

মাঠে নামছে আজ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

মাঠে নামছে আজ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT