চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে কতটা ভুগিয়েছিলেন অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 10, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে ভরা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সের সঙ্গে সঙ্গে বেড়েছে জেমস অ্যান্ডারসনের বোলিংয়ে ধার। বয়স ৪২ ছুঁতে চললেও সুইং বোলিংয়ে এখনও ভোগান ব্যাটারদের। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া ইংলিশ পেসার টেস্টে ৭০০ উইকেটের মালিক। বুধবার লর্ডসে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে ইতি টানছেন ২১ বছরের বর্ণিল ক্যারিয়ারের।

কিংবদন্তি পেসার অ্যান্ডারসনের বিদায়বেলায় দেখে নেয়া যাক কোন দেশের বিপক্ষে কত উইকেট পেয়েছেন। সবচেয়ে বেশি উইকেট ভারতের বিপক্ষে। সবচেয়ে কম বাংলাদেশের বিপক্ষে। টাইগারদের বিপক্ষে অবশ্য খেলেছেন মাত্র দুটি ম্যাচ। শিকার ৯ উইকেট।

২০১০ সালে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ। লর্ডসে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। ফিরিয়েছিলেন সাকিব আল হাসান, জহুরুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শাহাদাত হোসেনকে। পরের ইনিংসে ফেরান মোহাম্মদ আশরাফুলকে। প্রথম টেস্টে নেন ৫ উইকেট।

ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে নেন ৪ উইকেট। সেঞ্চুরি করা তামিম ইকবালকে আউট করেন। পরের ইনিংসেও তামিমকে আউট করেন অ্যান্ডারসন। ফেরান জুনায়েদ সিদ্দিকী ও আশরাফুলকে।

জিম্বাবুয়ের বিপক্ষেও মাত্র দুটি টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। নিয়েছেন ১১ উইকেট। ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৪৯ উইকেট নিয়েছেন ৩৯ টেস্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান ম্যাচে নিয়েছেন ১১৭ উইকেট।

একশর বেশি উইকেট নেয়া আরেক প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ২৯ টেস্টে শিকার ১০৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪, পাকিস্তানের বিপক্ষে ৮২, শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ উইকেট নিয়েছেন কিংবদন্তি পেসার।

Tags: জেমস অ্যান্ডারসনলর্ডস টেস্টলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রে ‘তুফান’-এর ১২ দিন, বক্স অফিসে আয় কতো?

Next Post

হলুদের সাজে সালমান খান

Next Post
সালমান খান হলুদ পোশাকে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলুদের সাজে সালমান খান

শিক্ষার্থীরা ক্লাসে ভিড় করে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়ে আপিল বিভাগের ৪ সপ্তাহের স্থিতাবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT