চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে কটাক্ষ করে হাফিজের টুইটে তোলপাড়

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
10:56 পূর্বাহ্ন 25, জুলাই 2015
in স্পোর্টস
A A

মাত্র ক’দিন আগেও পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ছিলো অনিশ্চিত। বাংলাদেশের সাথে ধবলধোলাইয়ের পর সাবেক পাক ক্রিকেট তারকা রমিজ রাজা-সরফরাজ নেওয়াজের অসংলগ্ন কথা-বার্তা হাসির খোরাক জুগিয়ে ছিলো ক্রিকেট পাড়ায়। সেই দলের ক্রিকেটার মোহাম্মদ হাফিজও এবার বাংলাদেশকে কটাক্ষ করে টুইট করেছেন।

তিনি টুইটে লিখেছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে আসলে নয়টি দল থাকা উচিত। কারণ বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সকে আমাদের বাহবা দিতেই হবে।

তার এই টুইটের পরই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। কেননা এমন নয় যে, বাংলাদেশ ওডিআই র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাচ্ছে না। বাংলাদেশের ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন ৭-এ আছে। মাত্র দু’কদম সামনে ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে ইংল্যান্ড। তাই হাফিজের এই টুইট বিষ্ময় সৃষ্টি করেছে ক্রিকেট পাড়ায়।

সাম্প্রতিক শ্রীলংকা বিরুদ্ধে সিরিজ জয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৯০। অবস্থান আটে। তাই ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ৯ থাকা ওয়েস্টইন্ডিজ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছে না।

পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মধ্যেদিয়ে জায়ান্ট বধ শুরু টাইগারদের। এরপর ভারত সব শেষে সাউথ আফ্রিকা বিপক্ষে সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এমনিতেই নিশ্চিত বাংলাদেশের। ঝুঁলে ছিলো ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্টইন্ডিজ ও পাকিস্তানের ভাগ্য।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ে পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এখন নিশ্চিত। তাইতো তো জিম্বাবুয়ে-ওয়েস্টইন্ডিজ-পাকিস্তান র‌্যাঙ্কিংয়ের তলানির এই তিন দেশ বাংলাদেশকে হটাতে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিলো।

কিন্তু এখন শোনা যাচ্ছে সময়ে খোলস বদলানো পাকিস্তান জিম্বাবুয়ের মাটিতে এই সিরিজেও অংশ নিচ্ছে না। কেননা ওখানে হারলে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়তে পারে তারা।

Previous Post

জাপানে বিশ্বের সবচেয়ে বড় ফুল

Next Post

তথ্য-প্রযুক্তির টুকরো খবর

Next Post

তথ্য-প্রযুক্তির টুকরো খবর

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে: খালেদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT