চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে উন্নয়নশীল দেশ ঘোষণা

জামিল আক্তার by জামিল আক্তার
1:38 অপরাহ্ন 17, মার্চ 2018
in বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিনে বাংলাদেশের জন্য আরেকটি সু-খবর এলো জাতিসংঘের কাছ থেকে। স্বল্পন্নোত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে অাসার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকালে নিউইয়র্কের বাংলাদেশ মিশনে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি-সিপিডি এই ঘোষণা সংক্রান্ত চিঠি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের হাতে তুলে দেন।

এতদিন ধরে যে দেশ স্বল্পন্নোত দেশের কাতারে ছিল মহান স্বাধীনতার মাসে সেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে জাতিসংঘের কাছ থেকে।

শুক্রবার নিউ ইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদের কাছে এই চিঠি তুলে দেন সিপিডি সেক্রেটারিয়েটের প্রধান রোলান্ড মোলেরাস।

১৫ মার্চ বৃহস্পতিবার সিপিডি জাতিসংঘ সদরদপ্তরে এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জন সংক্রান্ত ঘোষণা দেয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় মাসুদ বিন মোমেন বলেন, আমাদের সামনে এগিয়ে চলার যে অনুপ্রেরণা বা স্বপ্ন সেটা কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর কাছ থেকেই পেয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যে ভিশন তা কিন্তু বলেছেন। আমাদের মূল ভিশন কিন্তু রয়ে গেছে, একটি সোনার বাংলা বা সমৃদ্ধশালী বাংলাদেশের যে স্বপ্ন সেটি দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, ইতোমধ্যে আমাদের বৃদ্ধির হার ৭ দশমিক ২১, সামনে যদি আমরা আরো ভালো করতে পারি তাহলে দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যে লক্ষ্য সেখানে পৌঁছে যাবো।

সিপিডি সেক্রেটারিয়েটের প্রধান রোলান্ড মোলেরাস তার বক্তব্যে বাংলাদেশের জাতীয় আয়ের কাঙ্খিত বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক খাতগুলোর ব্যাপক উন্নয়ন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন।

Tags: জাতিসংঘলিড নিউজসিপিডি
Previous Post

কে বলে রে ‘বৃদ্ধ’ তারা

Next Post

কাঠমান্ডু ট্র্যাজেডি: নিথর দেহগুলো একবার দেখতে স্বজনদের অপেক্ষা

Next Post
ইউএস বাংলা-ফ্লাইট ডাটা রেকর্ডার

কাঠমান্ডু ট্র্যাজেডি: নিথর দেহগুলো একবার দেখতে স্বজনদের অপেক্ষা

বিশ্বকাপের আগে তারকাদের চোটের মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT