চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁহাতি স্পিনার ছাড়াই খেলে যাবে বাংলাদেশ?

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:04 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

কোচ-অধিনায়কের কাছ থেকে এখনও কোনো বার্তা পাননি নির্বাচকরা। যে কারণে ঝুলে আছে সাকিব আল হাসানের বদলি হিসেবে তাইজুল ইসলামের নিউজিল্যান্ডের বিমানে চড়ে ওয়ানডে দলে যোগ দেয়া। শেষপর্যন্ত নতুন কাউকে না পাঠানো হলে বাঁহাতি স্পিনার ছাড়াই কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে হবে বাংলাদেশকে!

বাঁহাতি স্পিনার ছাড়া বুধবার নেপিয়ারে প্রথম ওয়ানডে খেলতে নামার অভিজ্ঞতা সুখকর হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের দুটি উইকেটই পড়েছে স্পিনে। ৮ উইকেটে হারের ম্যাচে একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাঁহাতি স্পিনে সফল হয়েছেন প্রতিপক্ষের মিচেল স্যান্টেনার। বাংলাদেশের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন এ কিউই। অথচ বাংলাদেশ দলে নেই কোনো বাঁহাতি স্পিনার!

আঙুলের চোটের কারণে সাকিব ছিটকে যাওয়ায় স্কোয়াড হয়ে পড়েছে বাঁহাতি স্পিনশূন্য। বাংলাদেশ দলের জন্য বাঁহাতি স্পিন যেমন শক্তি নাম, প্রতিপক্ষের জন্য তেমনি ভয়ের। সাকিবের চোটে বোলিং আক্রমণই হয়ে পড়েছে দুর্বল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী শনিবার, ক্রাইস্টচার্চে। বুধবার প্রথম ওয়ানডের দিন পর্যন্ত নির্বাচকদের কাছে সাকিবের বিকল্প চাননি অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও হেড কোচ স্টিভ রোডসের কেউ।

নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, বাংলাদেশ দলের থিংক ট্যাঙ্কের কাছ থেকে প্রেসক্রিপশন পেলেই কেবল কোনো স্পিনার পাঠানো হবে নিউজিল্যান্ডে। সেই একজন হতে পারেন তাইজুল! বাঁহাতি তাইজুলের জোর সম্ভাবনার কথা জানালেও নিশ্চিত করেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।

লাল বলের প্রস্তুতির জন্য টেস্ট দলের দুই সদস্য মুমিনুল হক ও সাদমান ইসলাম আগে ভাগেই গেছেন তাসমান সাগড়পাড়ে। তাদের কাউকে দিয়ে হয়ত ব্যাটিংয়ে সাকিবের অভাব পূরণ করা যেতে পারে, কিন্তু বোলিংয়ে?

প্রথম ওয়ানডেতে তিন পেসার ও দুই অফস্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। পেসারদের বাজে দিনে পার্ট টাইমার সৌম্য সরকার ও সাব্বির রহমানকে হাত ঘোরাতে হয়েছে। সাব্বির ৭ ওভারে দিয়েছেন ৪১ রান, আর সৌম্য এক ওভারে দিয়েছেন ৮ রান।

একজন বাঁহাতি স্পিনারের অভাব মেটাতে ভিন্ন ছকে সাজাতে হয়েছে বোলিং আক্রমণ। মাশরাফী-মোস্তাফিজের সঙ্গে পেস আক্রমণে তৃতীয়জন সাইফউদ্দিন। অধিনায়ক ছাড়া বাকি দুই পেসারই ছিলেন খরুচে। মাহমুদউল্লাহ খেলেছেন মূল স্পিনার হিসেবে। হয়েছেন কিছুটা সফল।

গত দুই দশকে বাঁহাতি স্পিনার ছাড়া ম্যাচ খেলার নজির খুব বেশি নেই বাংলাদেশের। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আব্দুর রাজ্জাককে একাদশের বাইরে রাখায় একবার, আর ২০০২ সালে সাউথ আফ্রিকা সফরে মূল স্পিনার ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। একাদশে জায়গা পান চার পেসার। অনুপস্থিত ছিল বাঁহাতি স্পিনার।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড সাজানো অফস্পিনে ভরসা রেখে। প্রতিপক্ষের বেশিরভাগ ব্যাটসম্যান বাঁহাতি হওয়ায় মিরাজের সঙ্গী করে দলে রাখা হয়েছে নাঈম হাসানকে। যদিও প্রথম ওয়ানডেতে খেলেছেন কেবল মিরাজই।

Tags: বাঁহাতি স্পিনলিড স্পোর্টস
Previous Post

জোভান-মেহজাবীনের প্রথম পরিচয় রং নাম্বারে!

Next Post

অধ্যক্ষ মাহফুজা হত্যাকাণ্ড: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

Next Post

অধ্যক্ষ মাহফুজা হত্যাকাণ্ড: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

সংসদে না আসা বিএনপির একটি ভুল সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT