চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহিস্কারের জবাবে মার্কিন কূটনীতিকদের বহিস্কার করবেন না পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 30, ডিসেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

ক্রমবর্ধমান মার্কিন-রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্কে খানিকটা পানি ঢাললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানালেন রাশিয়া থেকে মার্কিন কূটনীতিকদের বহিস্কার করবেন না তিনি।

তবে মার্কিনীদের এই আচরণকে ‘প্ররোচনামূলক’ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন, এই ধরণের দ্বায়িত্বহীন কূটনীতি তিনি করবেন না। বহিস্কার হওয়া ৩৫ কূটনীতিক তাদের পরিবারসহ বৃহস্পতিবার দেশে ফিরে স্বজন ও বন্ধুদের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাবেন।

লিখিত বক্তব্যে পুতিন বলেন, আমরা আমেরিকান কূটনীতিকদের জন্য সমস্যা তৈরি করবো না। আমরা কাউকে বহিস্কার করবো না। রাশিয়া প্রতিশোধ প্রবণতাও নিবারণ করবে বলে জানান তিনি।

বরং তিনি ক্রেমলিনে আয়োজিত আসন্ন নতুন বছর ও ক্রিসমাস পার্টিতে একটি খোলা আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকার কূটনীতিকদের সন্তানদের।

পুতিন বলেন, বিষয়টা খুবই দু:খজনক যে ওবামা প্রশাসনের কাজ এভাবে শেষ হচ্ছে। আমি তাকে ও তার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।

ক্রেমলিন থেকে পুতিনের পাঠানো লিখিত বিজ্ঞপ্তিটি শেষ করেন ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে। সেখানে তিনি এটাও প্রত্যাশা করেন যে তিনি আমেরিকার মানুষের জন্য সুখ ‍ও সমৃদ্ধি নিয়ে আসবেন।

নতুন বছরে জানুয়ারির ২০ তারিখ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং এর মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বৃহস্পতিবার বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। দেশত্যাগের জন্য তাদের ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়। নিউইয়র্ক ও মেরিল্যান্ডে রাশিয়ান গোয়েন্দা কাজে ব্যবহৃত দুটি ভবনও বন্ধ করে দেয়া হবে বলে জানায় মার্কিন প্রশাসন।

ওয়াশিংটন ডিসি দূতাবাস ও সান ফ্রান্সিসকোর কনস্যুলেটে কর্মরত এই কূটনীতিকদের ‘পার্সোনা নন গ্রাটা’ (কোন বিদেশি ব্যক্তিকে দেশে প্রবেশে বা অবস্থান গ্রহণে সরকারি নিষেধাজ্ঞা) ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পরিবারসহ তাদের দেশ ছাড়ার জন্য সময় বেধে দেয়।

এছাড়াও নয়জন সত্ত্বাধিকারী ও ব্যক্তির উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার দুইটি গোয়েন্দা সংস্থা (জিআরইউ ও এফএসবি), জিআরইউ’এর চারজন কর্মকর্তা এবং জিআরইউ-র সাইবার কাজে বস্তুগত সহায়তা দেয়া তিনটি কোম্পানি।

Tags: মার্কিন রাশিয়া সম্পর্ক
Previous Post

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে রাজধানীতে বাড়তি নিরাপত্তা

Next Post

রুশ-মার্কিন নতুন দ্বন্দ্ব কোথায় নিয়ে যাবে বিশ্বকে?

Next Post

রুশ-মার্কিন নতুন দ্বন্দ্ব কোথায় নিয়ে যাবে বিশ্বকে?

প্রিয়জনকে অনলাইনে চুমু পাঠাতে 'কিসেঞ্জার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT