চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বস টু’ আটকে যাচ্ছে!

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
11:23 পূর্বাহ্ন 09, জুন 2017
in বিনোদন
A A
‘বস টু’ ছবির পোস্টার

‘বস টু’ ছবির পোস্টার

যৌথ প্রযোজনার ছবির নীতিমালা ভঙ্গ করায় আটকে যাচ্ছে ‘বস টু’। তেমনটাই শোনা যাচ্ছে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি এরই মধ্যে ছবিটি দেখেছে। গত বুধবার প্রিভিউ কমিটির প্রতিবেদন তথ্যমন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।

যৌথ প্রযোজনার নীতিমালায় বলা আছে, ছবি নির্মাণে সব কিছুতেই দুই দেশের সমান অংশগ্রহণ থাকতে হবে। কিন্তু সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি অনুসন্ধানে দেখা গেছে, এ ছবিতে অন্য সব ক্ষেত্রে দুই দেশের সমান অংশগ্রহণ থাকলেও অভিনয়শিল্পী নির্বাচনে নীতিমালা মানা হয়নি। এ কারণে প্রিভিউ কমিটি ছবিটির ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। শোনা যাচ্ছে, এ সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি ঈদে মুক্তি দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, ‘ছবিতে অভিনয়শিল্পী সমভাবে নেওয়ার কথা থাকলেও এখানে তা মানা হয়নি। দুয়েকটি কাষ্টিং ছাড়া বেশির ভাগই নেওয়া হয়েছে ভারত থেকে। প্রিভিউ কমিটি মনে করে এখানে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে ছবির সঙ্গে সংশ্লিষ্টরা। এ কারণে ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রিভিউ কমিটির সবাই ছবিটি দেখে এ সিদ্ধান্ত নিয়েছেন। সবার সিদ্ধান্তের প্রেক্ষিতে কমিটির সভাপতি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ স্বাক্ষরিত একটি লিখিত প্রতিবেদন তথ্যমন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে। আশা করছি দুয়েকদিন পর তথ্যমন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।’

তথ্যমন্ত্রণালয় প্রিভিউ কমিটির সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে? নাসির উদ্দিন দিলু বলেন, ‘এমন উদাহরণ অতীতে নেই। আমরা তথ্যমন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’

‘বস টু’ ছবিটি প্রযোজনা করেছে ভারতের জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করেছেন ভারতে বাবা যাদব ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী ও নুসরাত ফারিয়া। ‘নবাব’ ও ‘বস টু’ ছবি দুটি যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে— এমন অভিযোগ এনে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের জন্য চলচ্চিত্র ঐক্যজোট সম্প্রতি প্রিভিউ কমিটি বরাবর চিঠি দেয়।

ছবি: সংগৃহীত

Tags: বস টু
Previous Post

শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় রমজান মাসে বাড়ি ভাড়ায় পুলিশের নিষেধাজ্ঞা

Next Post

সালমান এবার ‘ঝু ঝু’র শিক্ষক

Next Post
ঝু ঝু ও সালমান খান

সালমান এবার ‘ঝু ঝু’র শিক্ষক

টিউলিপ সিদ্দিক

জয়ী হয়ে যা বললেন টিউলিপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT