চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বস্তিবাসীদের জন্য নির্মাণ হচ্ছে ৫ শতাধিক ফ্ল্যাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 23, জুন 2018
in বাংলাদেশ
A A

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে রাজধানীর মিরপুরে ১১ নং সেকশনে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।

শনিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সংসদে সরকারি দলের আলী আজমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন: ‘সকলের জন্য আবাসন, কেউ গৃহহীন থাকবে না’ এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী গত বছরের ২৬ অক্টোবর এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

তিনি বলেন: সরকারি অর্থায়নে ঢাকার মিরপুরে আলাদা দুটি প্রকল্পে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়া ভিত্তিক আরও ১০ হাজার ৫৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

‘পর্যায়ক্রমে সকল জেলার গৃহহীন ও গরীব মানুষের মাঝে স্বল্প খরচে ফ্ল্যাট ও প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহহীন মানুষের জন্য বাসস্থান বা ফ্ল্যাট তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে’, জানান মন্ত্রী।

মোশাররফ হোসেন বলেন: বর্তমান সরকার ছিন্নমূল মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে দেশের চিহ্নিত তিনটি পৌরসভা/সিটি কর্পোরেশন (কুমিল্লা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ) এলাকায় বাসস্থান উন্নয়ন প্রকল্পটি সম্প্রতি অনুমোদন করেছে।

তিনি বলেন: বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট প্রকল্পটিতে ৫ হাজার ৭শ’ ইউনিট বাসস্থান নির্মাণের সংস্থান রাখা হয়েছে।

Tags: ফ্ল্যাট
Previous Post

বিসিবি এখন আমাদের দিকে অন্যভাবে তাকাচ্ছে

Next Post

বেসিক আলীর ‘নাটকীয় প্রেম’ ও একটি মিউজিক ভিডিও

Next Post

বেসিক আলীর ‘নাটকীয় প্রেম’ ও একটি মিউজিক ভিডিও

তিউনিসিয়াকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডের পথে বেলজিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT