চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বশেমুরবিপ্রবি’তে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হামলার শিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
বশেমুরবিপ্রবি’তে শিক্ষার্থীদের প্রতিবাদ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ওপর হামলা করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা। যে কোনো প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার দুপুরের পর এ ঘটনা ঘটে।

জানা যায়, নেপালি শিক্ষার্থী সুমি শিং কে যৌননিপীড়নের অভিযোগে অভিযুক্ত সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে আইন বিভাগের শিক্ষক, প্রক্টর রাজিউরের সার্বিক সহায়তায় তার ভাই রিয়াদকে আইন বিভাগে ভর্তি করেন। এরপর থেকে রিয়াদ প্রক্টরের দিক নির্দেশনায় ক্যাম্পাসে নানান ধরনের অশালীন কাজ করে আসছে।

সম্প্রতি রিয়াদ আইন বিভাগের শিক্ষক আব্দুল কুদ্দুসকে একটি রুমের ভেতরে আটকিয়ে মেরে ফেলার অপচেষ্টাও করেছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ভিসি বরাবর বিচারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেও কোন ফল পাননি ওই প্রবীণ শিক্ষক আব্দুল কুদ্দুস।

প্রত্যক্ষদর্শীরা বলেন: রোববার দুপুরের পর আইন বিভাগের ওই শিক্ষার্থী রিয়াদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ইভটিজিং করেন। এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আইন বিভাগের শিক্ষক প্রক্টর রাজিউরের নেতৃত্বে আইন বিভাগের শিক্ষার্থীরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এতে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: গোপালগঞ্জ
Previous Post

আবার সিনেমা বানানোর জন্য আমি প্রস্তুত: ওয়াহিদ সাদিক

Next Post

জোকোভিচের হাতে ১৭তম গ্র্যান্ড স্লাম

Next Post
নোভাক জোকোভিচ তার ১৭তম গ্র্যান্ড স্লাম ট্রফি হাতে তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচের হাতে ১৭তম গ্র্যান্ড স্লাম

Two men flying in a helicopter over Bangladesh landscape. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টারে উড়ে ভোলায় রিয়াজ-মৌসুমি-শাকিব-পপি-সাইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT