চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল টেম্পারিংয়ে ধরা পড়ে স্মিথদের ক্ষমার আবদার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 25, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

একজন নয়। চলতি সাউথ আফ্রিকা সফরে দলের সবাই মিলে বল টেম্পারিং করেছে অস্ট্রেলিয়া। এমনকি কোচও সেটা জানতেন! এটি নিছক অভিযোগ নয়। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে সব ঘটনা। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। বাধ্য হয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ক্ষমা চেয়েছেন।

স্মিথের দাবি, এর আগে কখনো এমন করেননি তারা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন এই ঘটনায় তারা ‘ব্যথিত এবং সত্যিকারের হতাশ’। সঙ্গে তদন্তের ঘোষণা দিয়েছেন।

আম্পায়ার জানতে চাইলে পকেট থেকে কালো রুমাল বের করেন বেনক্রফট

ক্রিকেট দুনিয়ায় বহুকাল বল টেম্পারিংয়ের এমন গুরুতর অপরাধের দেখা মেলেনি। বলের কোনো পাশের রংয়ের পরিবর্তন করতে পারলে ইনসুইং, আউট সুইং এবং রিভার সুইংয়ে প্রভাব ফেলা যায়।

আইসিসির নীতিমালা অনুযায়ী, হাত কিংবা কোনো কৃত্রিম পদার্থ দিয়ে বলের রং চটানো কিংবা কোনো প্রকার পরিবর্তন নিষিদ্ধ। ক্রিকেটাররা বড়জোর ট্রাউজারের সঙ্গে বল ঘষতে পারেন।

১৯৯৪ সালে ইংলিশ অধিনায়ক মাইক আথারটন লর্ডস টেস্টে এই সাউথ আফ্রিকার বিপক্ষেই বল টেম্পারিং করে ধরা পড়েছিলেন।

কেপটাউন টেস্টে শনিবার পকেট থেকে কিছু একটা বের করে বল ঘষতে দেখা যায় ক্যামেরুন বেনক্রফটকে। তিনি নিজে স্বীকার করেছেন অধিনায়ক স্মিথ আগে থেকেই এই ব্যাপারটি জানতেন।

বিবিসি জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার দুইজন কর্মকর্তা সাউথ আফ্রিকা যাবেন ঘটনা তদন্ত করতে। তবে স্মিথ আপাতত অধিনায়কই থাকছেন।

ঘটনাটি চাউর হওয়ার পর অস্ট্রেলিয়ার সাবেকরা স্মিথদের ধুয়ে দিচ্ছেন। সাইমন ক্যাটিচ বলেছেন, অধিনায়ক স্মিথ, সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং কোচ ড্যারেন লেহম্যানকে বরখাস্ত করা ছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার সামনে কোনো উপায় নেই। সাবেক পেসার রডনি হগ স্মিথকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

Tags: বল টেম্পারিং
Previous Post

সহজ শর্তে ব্যাংক ঋণ চান কৃষকরা

Next Post

নদী রক্ষায় সমন্বয় সৃষ্টির তাগিদ বিশেষজ্ঞদের

Next Post

নদী রক্ষায় সমন্বয় সৃষ্টির তাগিদ বিশেষজ্ঞদের

চ্যানেল আই অনলাইন-প্যারিস হিলটন

প্যারিস হিলটনের বাগদানের আংটি বরফের পাত্রে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT