চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড সিনেমায় নারীর সংগ্রাম ও বীরত্বগাঁথা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 08, মার্চ 2021
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন থেকে বলিউড সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সবসময়ই জনমানস গঠনের শক্তিশালী একটি মাধ্যম। আর তাই তো বিগত কয়েক বছর যাবত বলিউড সিনেমাতে বারবার উঠে এসেছে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার নানান কাহিনি। যার মূল উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন দেওয়া কিংবা ব্যবসা করা নয় বরং নারীর অধিকার ও বাস্তব পরিস্থিতি, নারীর সংগ্রাম ও বীরত্বগাঁথা নানান ইতিহাস তুলে ধরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নারীকেন্দ্রীক এমনই কিছু বলিউড সিনেমার নাম:

আজ্জি
২০১৭ সালে মুক্তি প্রাপ্ত ‘আজ্জি’ সিনেমাটি মূলত এমন একটি কাহিনী সেখানে ১০ বছরের এক মেয়েকে ধর্ষণের মত কঠিন নির্যাতন করা হয়। আর তার প্রতিবাদেই ক্ষিপ্ত হয়ে উঠে মেয়েটির নানী। কেননা ধর্ষণকারী রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। ফলে পুলিশ তাকে গ্রেপ্তাতারের পরিবর্তে ছেড়ে দেয়। আর সেকারণেই মেয়েটির নানী সিদ্ধান্ত নেন নিজেই এ বিষয়ে ব্যবস্থা নিবেন।

পিঙ্ক
বলিউডে নারীকেন্দ্রীক অন্যতম একটি সিনেমার নাম ‘পিঙ্ক’। তাপসী পান্নু অভিনীত এই ছবিতে এমন একটি বার্তা দেওয়া হয়েছে যে, যখন একজন নারী কোন কিছুতে না বলে, তখন সেটি না ই হয়।

থাপ্পড় 
অনুভব সিনহা সব সময়ই ভালো মানের সিনেমা উপহার দেন। যার ব্যতিক্রম হয়নি ‘থাপ্পড়’ সিনেমাতেও। আপাতদৃষ্টিতে ছবিটিতে খুব ছোট একটা ‘থাপ্পড়’ এর কারণে এক সুখী বিবাহিত নারীর জীবন কীভাবে বদলে যায়, তা ই দেখানো হয়েছে। এর পরবর্তীতে সব কিছু স্বাভাবিক থাকলেও স্বাভাবিক হতে পারেনি সিনেমাটির মূল চরিত্রে থাকা তাপসী। তাইতো এক থাপ্পড় থেকেই স্বামীর সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। নারীর অন্যরকম এক স্পর্ধার গল্প।

অ্যাংরি ইন্ডিয়ান গডনেস
এই সিনেমাটিতে মূলত ৭ জন নারীর আলাদা কাহিনী তুলে ধরা হয়েছে। যাদের জীবনে নানান অপ্রত্যাশিত ঘটনা ঘটার পরও তাদের জীবন সংগ্রামের পর তারা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন।

ইংলিশ ভিংলিশ 
নারী পারে না এমন কিছু নেই যার উদাহরণ দিয়েছে প্রয়াত শ্রীদেবী অভিনীত ‘ইংলিশ ভিংলিশ’ ছবিটি। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা শ্রীদেবী যিনি কেবল ইংরেজি বলতে না পারার কারণে তার মেয়ে এবং স্বামীর কাছে বারবার অপমানিত হন। আর তাইতো নিজ চেষ্টায় অভিনেত্রী মার্কিন মুল্লুকে ভ্রমণে গিয়ে কীভাবে নিজের পরিবর্তন সাধন করেন, এটাই ছবির মূল প্রেক্ষাপট।

লিপস্টিক আন্ডার মাই বোরখা
এই চলচ্চিত্রটি নারীর যৌনতা এবং আকাঙ্ক্ষাকে ঘিরে। অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবিটি নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও এতে তুলে ধরা হয়েছে নারীরা নিজেদের আকাঙ্ক্ষা পূরণের জন্য সমাজে কতটা প্রতিকূলতার মুখোমুখি হন।

Tags: থাপ্পড়নারী দিবসনারী দিবস ২০২১পিঙ্কবলিউডলিড বিনোদনলিপস্টিক আন্ডার মাই বুরকাসিনেমা
Previous Post

সবুজ দলকে উড়িয়ে ফাইনালে সালমার নীল

Next Post

শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো

Next Post
খালেদা জিয়া-জামিন আবেদন

শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর উন্নতি ছাড়া সমাজ উন্নত হতে পারে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT