চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড নায়িকার সঙ্গে গোপন প্রেমে রবি শাস্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আজহারউদ্দিন থেকে হালের বিরাট কোহলি। বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কের তালিকা অনেক দীর্ঘ। কোহলি-আনুষ্কা শর্মা, হরভজন সিং-গীতা বসরার পর এবার কী ২২ গজ এবং রুপালি পর্দার আরো এক নতুন জুটির জন্য অপেক্ষা করতে হবে দুই পাড়ার সমর্থকদের?

ভারতীয় মিডিয়ার খবর তেমনই। ‘এয়ারলিফ্ট’ অভিনেত্রী নিমরত কাউরের সঙ্গে নাকি ‘ডেট’ করছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। শুধু তাই নয়, গত ২ বছর ধরে নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রয়েছেন রবি শাস্ত্রী।

পুনে মিররের খবর অনুযায়ী, গত ২ বছর ধরে নিমরতের সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্ক থাকলেও তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু এবার নিমরতের সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কের খবর প্রকাশ্যে আসায় ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে।

বেশ কিছুদিন ধরেই রবি শাস্ত্রী এবং নিমরতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। গাড়ির বিজ্ঞাপনে নিমরত কাউর এবং শাস্ত্রীকে একসঙ্গে দেখার পর থেকেই তাদের সম্পর্কের কথা হু-হু করে ছড়িয়ে পড়ে।

অক্ষয় কুমারের সঙ্গে ‘এয়ারলিফ্ট’র পাশাপাশি ইরফান খানের সঙ্গে ‘লাঞ্চ বক্স’-এও দেখা যায় নিমরত কাউরকে।

২০১৫ সাল থেকে শাস্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান নিমরত কাউর। সাবেক স্ত্রী ঋতুর সঙ্গে বিচ্ছেদের পরই নিমরতের সঙ্গে নাকি সম্পর্কে জড়ান ভারতীয় কোচ।

প্রেমের বাজার ভালো গেলেও ভারতীয় দলের সঙ্গে সময়টা ভালো যাচ্ছে না রবি শাস্ত্রী। চলতি ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ হারার পর রোববার টেস্ট সিরিজও হেরে গেছে ভারত। পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ এক ম্যাচ হারে রেখেই ব্যবধান ৩-১ করে ফেরেছে স্বাগতিক ইংলিশরা।

Tags: ভারতীয় ক্রিকেটরবি শাস্ত্রীলিড স্পোর্টস
Previous Post

শ্রম (সংশোধন) আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

Next Post

‘লাইলী-মজনু’র পর ইমতিয়াজের চোখ রাধা-কৃষ্ণে

Next Post

‘লাইলী-মজনু’র পর ইমতিয়াজের চোখ রাধা-কৃষ্ণে

রমা চৌধুরী

একজন মহীয়সী একাত্তরের জননী রমা চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT