চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে কাজ করতে চান টেইলর সুইফট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
ব্লগে জনপ্রিয় টেইলর সুইফটের স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো বিশ্বে অসংখ্য ভক্ত মার্কিন সংগীত শিল্পী টেইলর সুইফটের। ভারতেও তুমুল জনপ্রিয় এই শিল্পী। এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছেন, বলিউডে কাজ করতে চান তিনি। পাশাপাশি এ আর রহমানের প্রশংসাও করেছেন।

২০১৪ সালে হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাতকারে টেইলর সুইফট বলেছিলেন ‘আমি এ আর রহমান সম্পর্কে অনেক শুনেছি। আমি মনে করে তিনি একজন দারুণ মিউজিসিয়ান। তার সুর আত্মা ছুঁয়ে দেয়। তার গান সরাসরি শুনতে চাই একবার হলেও।’

টেইলর সুইফটকে জিজ্ঞেস করা হয় তিনি ভারতের মিউজিসিয়ানদের সঙ্গে কাজ করতে চান কিনা। উত্তরে তিনি বলেন, ‘এখনও কোনো পরিকল্পনা নেই। তবে আমাকে প্রস্তাব দেয়া যাবে। কয়েকটি হিন্দি শব্দও শিখেছি।’

বলিউড সম্পর্কেও ধারণা আছে গায়িকার। বলেছেন, ‘বলিউড সম্পর্কে অনেক শুনেছি। ভারতের সিনেমায় অনেক গান থাকে ও নাচ থাকে। আমার ভালো লাগে। গান-নাচের মাধ্যমে দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় সহজে।’

টেইলর আরও বলেন, ‘বলিউডে অভিনয় করতে পারবো কিনা নিশ্চিত নই। হিন্দি বলতে পারি না। তবে বলিউডে গান করতে চাই।’

আধুনিক পপ মিউজিকে অন্যতম পরিচিত এক নাম টেইলর সুইফট। মার্কিন এই গায়িকা খুব অল্প সময়ের মধ্যেই পপ সঙ্গীত সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। টেইলর সুইফট শুধু যে গাইতে পারেন তা নয়, তিনি গানও লেখেন। একইসঙ্গে গিটার, পিয়ানোর মত বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তার ঝুলিতে অ্যাওয়ার্ডের পরিমাণও কম নয়। সংগীত জগতের একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলেছেন এই শিল্পী।

Tags: এ আর রহমানগানবলিউডমিউজিকলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত

Next Post

শাহীন রেজা নূরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Next Post
শাহীন রেজা নূরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহীন রেজা নূরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশের একজন ব্যক্তি অফিসে বসে ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রীর নির্দেশে দুঃখ প্রকাশ করলেন উপাচার্য ফরিদ উদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT