চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বলিউডে আমার বন্ধু কে জানি না, তবে আমার শত্রু নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 16, মার্চ 2021
in বিনোদন
A A
খুশি ব্যক্তি হাসিমুখে সেলফি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ক্রিনে তার উপস্থিতি মানেই পেটে খিল ধরে যাওয়া হাসি। আট থেকে আশি, সর্বদা নিজের স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে তিনি মাত করে রাখেন সবাইকে। বলছি বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবের কথা। মঙ্গলবার (১৬ মার্চ) জনপ্রিয় এই অভিনেতা ৫০ বছরে পা দিলেন।

অভিনেতার ৫০তম জন্মদিন উপলক্ষে একটি সাক্ষাতকার প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। বিশেষ এই সাক্ষাতকারে তাকে প্রশ্ন করা হয় তার ফিল্ম ক্যারিয়ার, ব্যক্তি জীবন সহ আরও নানান বিষয় নিয়ে। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য সাক্ষাৎকাররে কিছু অংশ থাকলো এখানে:

নিজের ফিল্ম ক্যারিয়ার নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? এখনো কি আপনার জনপ্রিয়তা রয়েছে নাকি কমে গিয়েছে?
২০২১ সালে আমি আমার জীবনের অর্ধশত বছর পূর্ণ করলাম। যার ভেতর প্রায় দুই দশক আমি পার করেছি ফিল্ম ক্যারিয়ারে। সত্য বলতে আমার ফিল্ম ক্যারিয়ার নিয়ে আমি অনেক সন্তুষ্ট। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত আমি প্রায় ১০০টির মত সিনেমায় কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছি। যার সবগুলোই মোটামুটি হিট ছিল। যেগুলোতে আমার অভিনয়ে তেমন সাড়া পায়নি, সেগুলো থেকে আমি নতুন করে শিখেছি। আমি বারবার শেখার চেষ্টা করেছি। মনে প্রাণে দর্শকদের হাসানোর চেষ্টা করেছি। যেটি ছিল আমার অভিনয়ের মূল লক্ষ্য।

পর্দায় এবং পর্দার পেছনে কি আপনি একই রকম?
আমি প্রচণ্ড পর্যবেক্ষণকারী একজন ব্যক্তি। আমি মনে করি যে ব্যক্তি প্রচুর পর্যবেক্ষণ করতে পারেন তিনি মনের দিক থেকে খুবই মজার হয়ে থাকেন। আমার মতে যদি কোন ব্যক্তি তার অভিনয় ক্যারিয়ারে ৫০০টি আলাদা চরিত্রে অভিনয় করতে পারে তবে তাকে আলাদা ভাবে শ্রেণিবদ্ধ করা যায় না।

কমেডি চরিত্রে অভিনয়ের অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন?কমেডি চরিত্রে অভিনয়ের জন্য আমি অনুপ্রেরণা পেয়েছি চার্লি চ্যাপলিনের থেকে। এক অর্থে তাকে আমি বন্ধু মনে করি। যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়।

চলচ্চিত্রে ডিজিটাল মাধ্যমকে কীভাবে দেখছেন?
চলচ্চিত্রে এখন ডিজিটাল মিডিয়ার প্রভাব অনেক বেশি। কম বেশি সবাই ওটিটি প্লাটফর্মের উপর নির্ভরশীল হচ্ছেন। যদিও এটি যুগের সাথে তাল মিলানো। তবে এতে যেন আমাদের চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত না হয় সে দিকেও খেয়াল রাখা উচিত।

এখন পর্যন্ত আপনার সবচেয়ে পছন্দের চরিত্র কোনটি?
আমার অভিনীত সকল চরিত্রই খুব পছন্দের। আমি আমার সকল চরিত্রকেই ভালোবাসি। তবে যখন ‘হাঙ্গামা টু’ ছবিটি পর্দায় আসবে তখন আমি আপনার কাছে জানতে চাইবো, আমি ভালো নাকি সে? যেমনটা হয়েছিল ‘ম্যায়, মেরি পত্নি অর ওহ’ এর ক্ষেত্রে।

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধু কারা?
আমি জানি না আমার বন্ধু কে। তবে আমি জানি যে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কোন শত্রু নেই।

Tags: কমেডিকমেডিয়ানচার্লি চ্যাপলিনজন্মদিনবলিউডরাজপাল যাদবসিনেমা
Previous Post

ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন

Next Post

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য ব্লগের জন্য স্বাস্থ্য বিষয়ক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়েছে

নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে ২৬ মার্চের ভেন্যুগুলি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল থেকে ২৬ মার্চ প্রতিটি ভেন্যু নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT