চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের যে নায়িকারা নারীদের কাছে অনুপ্রেরণার নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 08, মার্চ 2018
in বিনোদন
A A
বলিউড নায়িকা

নায়িকারা কি শুধুই সৌন্দর্যের প্রতীক? সবক্ষেত্রে নয়। বরং কিছু ক্ষেত্রে নায়িকাদের জীবন থেকেও শেখার থাকে অনেক কিছু। তারাও যোগাতে পারেন অনুপ্রেরণা। বলিউডের তেমনকি কিছু নায়িকাদের নিয়ে তৈরি করা হয়েছে ফিচারটি যারা নারীদের জন্য অনুপ্রেরণার উৎস:

সুস্মিতা সেন: ভারতের প্রথম মিস ইউনিভার্স তিনি। শুধু রূপ নয় বরং মেধা দিয়ে জয় করেছেন মুকুট। বিয়ে করেননি এখনও। কিন্তু দত্তক নিয়েছেন দুটি মেয়েকে। তাদেরকে যোগ্য করে গড়ে তুলছেন একাই।

কঙ্গনা রনৌত: কোনো বলিউড তারকার সন্তান নন তিনি। নিজের মেধা দিয়ে বলিউডে যায়গা করে নিয়েছেন। একটা সময়ে লোকাল বাস-ট্রেনে যাতায়াত করেছেন। এমনকি ফুটপাথেও থাকতে হয়েছে তাকে। কিন্তু এখন তিনি একাই একটি ছবিকে হিট করার জন্য যথেষ্ট। সোজা-সাপটা কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে তিনি সাহসী ভূমিকা রাখেন সব সময়ে।

ঐশ্বরিয়া রাই বচ্চন: মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে বলিউডে ক্যারিয়ার শুরু করেন ঐশ্বরিয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের মেধায় তিনি মন জয় করে নিয়েছেন সবার। ২০০৩ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারতীয় হিসেবে জুরি মেম্বারও ছিলেন ঐশ্বরিয়া। তিনি ইউএনএইড এর গুড উইল এম্বাসেডর হিসেবে সমাজসেবামূলক কাজ করেছেন। পেয়েছেন অসংখ্য সম্মানজনক পুরষ্কার।

দীপিকা পাড়ুকন: গ্ল্যামার এবং মেধার সংমিশ্রণের আরেক নাম দীপিকা পাড়ুকন। বলিউডে পা রাখার আগে তিনি ছিলেন জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড়। যে কোনো নির্মাতার স্বপ্নের নায়িকা এখন তিনি। তিনি বিষণ্ণতা জয় করেছেন এবং ভক্তদেরকে বিষণ্ণতা জয় করার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন সবসময়।

প্রিয়াংকা চোপড়া: ২০০০ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছিলেন প্রিয়াংকা চোপড়া। এরপর বলিউড কাঁপিয়েছেন মেধা এবং সৌন্দর্য দিয়ে। এখন তিনি হলিউড তারকা। তার ব্যক্তিত্ব ও মেধার কারণে তিনি নারীদের জন্য অনুপ্রেরণা। টাইমস অব ইন্ডিয়া

Tags: নারী দিবস
Previous Post

ইনিয়েস্তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা

Next Post

‘নারীর জীবনে প্রতিবন্ধকতার সীমা নেই’

Next Post

‘নারীর জীবনে প্রতিবন্ধকতার সীমা নেই’

নারীরা সুন্দর পোষাক পরিহিত, একত্রে হাঁটছেন বনাঞ্চলে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী তুমি সবল হও, সরব এবং দৃঢ় হও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT