চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বলতেই হবে ‘ঢাকা অ্যাটাক’ একটা সিনেমা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 14, অক্টোবর 2017
in তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

‘বলতেই হবে ‘ঢাকা অ্যাটাক’ একটা সিনেমা’-এই শিরোনামেই ‘ঢাকা অ্যাটাক’ দেখে আসার পরবর্তী অনুভূতি ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন। এই মুহূর্তে ঢালিউডের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ দেখার পর তা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।

‘ঢাকা অ্যাটাক’ কে ‘সিনেমা’র মতো সিনেমা উল্লেখ করে তিনি বলেন, ‘দেখার সময় আপনার মনে থাকবেই যে, আপনি একটি ‘সিনেমা’ দেখছেন। এত ঝামেলা করে, জ্যাম পেরিয়ে, টিকেট কেটে আপনি বড় পর্দায় একটি মুভি দেখতে যাবেন, তারপর বিস্মৃত হবেন যে আপনি একজন দর্শক-মাত্র, তাহলে আর দেখা কেন!’

দল বেঁধে সিনেমা দেখতে যাওয়ার সামাজিক অভ্যাস ফিরিয়ে আনছে এই চলচ্চিত্র। সবাই মিলে একসাথে গিয়ে সিনেমার ভুল ধরে তা নিয়ে হাসাহাসি করার যে মজা তাও পাওয়া যাবে ‘ঢাকা অ্যাটাক’ দেখতে গিয়ে; এমন মন্তব্য করে অধ্যাপক গীতি আরা নাসরিন উল্লেখ করেন, ‘গম্ভীর মুখে সিনেমা দেখবেন, সে নিয়ে ভারী ভারী আলাপ করবেন, সেটি আর যাই হোক, ‘জনপ্রিয়তা’ বোঝায় না’।

ছবির প্রশংসা ছাড়াও কিছু খটকা লাগা দৃশ্যেরও কথা উল্লেখ করেন অধ্যাপক গীতি আরা, তবে তাতে রসবোধই ফুটে উঠে। বিপজ্জনক অবস্থায় সোয়াত সদস্যের মোবাইল বেজে ওঠা বা কল ধরে কথা বলাটা কোন নিয়মের মধ্যে না পড়লেও বাংলাদেশের ক্ষেত্রে এটাই বাস্তব। আর তারই প্রতিফলন যেন ঘটেছে ‘ঢাকা অ্যাটাকে’।

জ্যামের জন্য পুলিশের গাড়ি রাস্তায় আটকে গিয়ে কোথাও যেতে পারছে না, এটাও দেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে নির্ভুল বলেই উল্লেখ করেন তিনি।

তবে সাংবাদিক চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা মাহিকে নিয়ে বেশ মজাই করেছেন অধ্যাপক গীতি। সত্যিকারের সাংবাদিকের সাথে মাহির কোনই মিল ছিল না বলে গীতি আরা নাসরিন উল্লেখ করেন, ‘এ বিষয়টিতে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। আমার খানিকটা সন্দেহ, তার হাত থেকে বাঁচার জন্যই অন্যতম প্রধান চরিত্রকে জীবনের ঝুঁকি নিতে দেখা গেছে’।

সবাইকে ‘ঢাকা অ্যাটাক’ দেখার জন্য শুভকামনাও জানিয়েছেন ড. গীতি আরা নাসরিন।

উল্লেখ্য, গেল সপ্তাহে মুক্তি পাওয়া তুমুল আলোচিত ও দর্শক নন্দিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ এবার দ্বিতীয় সপ্তাহেও দাপট অব্যাহত রেখেছে। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে ঢাকার বাইরে নতুন আরো পনেরোটি সিনেমা হল দখলে নিল ছবিটি। প্রথম সপ্তাহে ১২২টি সিনেমা হলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে ছবিটি মোট ১৩০টি সিনেমা হলে চলছে।

Tags: গীতি আরা নাসরিনঢাকা অ্যাটাকমাহি
Previous Post

রামসাগর দীঘিতে মাছ শিকার উৎসব

Next Post

অ্যানফিল্ডের লাল যুদ্ধ

Next Post
অ্যানফিল্ডের লাল জার্সি পরা দুই ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যানফিল্ডের লাল যুদ্ধ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিচ্ছেদ হলো রবার্ট প্যাটিনসনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT