চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণ ছাড়া রমনায় আর কোনো অনুষ্ঠান নয়

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
5:30 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2016
in বাংলাদেশ
A A

রমনা পার্কে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান ছাড়া আর কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রমনা পার্কের সৌন্দর্য্য ও ঐতিহ্য রক্ষায় স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনায় উঠে আসে পার্কটি ব্যবহারে সচেতনতার অভাব, সেই সাথে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও দখলদারিত্বের কারণে সৌন্দর্য্য হারাচ্ছে ঐতিহাসিক রমনা পার্ক। এই অবস্থায় রমনা পার্কের সৌন্দর্য্য রক্ষা এবং ঐতিহ্য সুরক্ষায় আলোচনা সভার আয়োজন করা হয় ।

পরিবেশবাদী নাগরিক সমাজের আয়োজনে সভায় রমনার প্রকৃতি রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

পরিবেশবিদরা বলেন, শুধুমাত্র পরিকল্পনার অভাবেই নষ্ট হচ্ছে রমনার পরিবেশ। যেখানে সেখানে স্থাপনা নির্মাণে সৌন্দর্য্য হারাচ্ছে ঐতিহ্যবাহী এ পার্ক।

রমনার পরিবেশ রক্ষায় বেশ কিছু প্রতিশ্রুতি দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, রমনা পার্কে তো মেলা করা যাবে না, সুতারাং এগুলো বন্ধ করে দিবো।

তিনি জোর দিয়ে বলেন, রমনা বটমূলে পহেলা বৈশাখ ছাড়া আর কোন অনুষ্ঠান করতে দিবো না।

বাইটমন্ত্রী বলেন, অচিরেই পার্কের সৌন্দর্য্য বাড়াতে আরো অনেক গাছ লাগানো হবে।

সেই সাথে রমনা পার্ক রক্ষায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

Tags: পার্করমনা পার্ক
Previous Post

শিশুশিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে

Next Post

বর্ষবরণ ছাড়া রমনায় আর কোনো অনুষ্ঠান নয়

Next Post

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু আসল লড়াই

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু আসল লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT