চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান দলই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা: সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 03, মে 2017
in স্পোর্টস
A A

‘বাংলাদেশের বর্তমান দলটি দেশের ক্রিকেট ইতিহাসের সেরা।’ আইপিএল খেলতে নাইট রাইডার্সের সঙ্গে কলকাতাতেই রয়েছেন সাকিব আল হাসান। সেখানে বসেই ওয়ান ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান দলকে এক কথায় ইতিহাসের সেরা বলেছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘বাংলাদেশের বর্তমান দলে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে, ভালো পেসার, স্পিনার সবই আছে। আমি মনে করি, বর্তমান দলটা বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত সেরা দল। গত দুই বছরে বাংলাদেশের পারফরম্যান্সই আমার কথাকে সমর্থন যোগাচ্ছে। আমাদের ক্রিকেট সঠিক পথেই আছে।’

টি-টুয়েন্টি অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, ‘প্রতিটি দায়িত্বই চ্যালেঞ্জিং। এটা নির্ভর করে বিষয়টা আপনি কীভাবে দেখছেন তার ওপর। অবশ্যই আমরা আগের অবস্থানে নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের টি-টুয়েন্টি রেকর্ডটাতে উন্নতি করা খুব জরুরি।’

২০০৯ থেকে ২০১১ পর্যন্ত তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব। তবে এবার টি-টুয়েন্টির অধিনায়কত্বটা নতুন কিছুই মনে হচ্ছে, ‘আমি যখন অধিনায়কত্ব করেছি, তখন বাংলাদেশ একেবারেই জিততে পারত না। এরপর আমরা টুকটাক জেতা শুরু করলাম। এখন তো নিয়মিতই জিতছি। টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে আমি দলকে নিয়মিতই জেতাতে চাই।’

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে নিয়ে গড়া এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপটাকে বেশ কঠিনই মানছেন সাকিব। তবু প্রতিযোগিতায় ভালো করার ব্যাপারে দারুণ আশাবাদী তিনি।

সাকিব বলেছেন, ‘কোন সন্দেহ নেই, চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা কঠিন গ্রুপে পড়েছি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তো প্রতিযোগিতারই ফেভারিট। সব দলই ভালো, তবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ। তবে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার ব্যাপারে আশাবাদী। এই বিশ্ব প্রতিযোগিতায় আমরা এমন খেলা খেলতে চাই, যেন সবাই আমাদের মনে রাখে।’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই মৌসুমে মাত্র একটি ম্যাচ খেললেও ব্যাপারটিকে স্বাভাবিকভাবেই দেখছেন সাকিব। বলেছেন, ‘আমরা সবাই পেশাদার। একটা টিম কম্বিনেশন আছে, সেটা অনুসরণ করতে হবে, এছাড়া একাদশটা কিন্তু তৈরি হয় প্রতিপক্ষের শক্তি বিচারে। যারা খেলছে না, তারা সুযোগের অপেক্ষায় আছে। আমি আমার সুযোগের অপেক্ষায় আছি।’

নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরেরও প্রশংসা করেছেন সাকিব। বলেন, ‘সাত বছর ধরে আমি তার সঙ্গে খেলছি। তিনি একজন ব্যতিক্রমী অধিনায়ক।’

Tags: সাকিব আল হাসান
Previous Post

সাতক্ষীরায় সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের রমরমা কোচিং বাণিজ্য

Next Post

‘আবার তোরা মানুষ হ’

Next Post
চঞ্চল চৌধুরী

‘আবার তোরা মানুষ হ’

রোজার অাগেই বেড়েছে যেসব পণ্যের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT