চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদ নিয়ে মেগানের বক্তব্যে রানির উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 10, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মেগান বর্ণবাদ নিয়ে বক্তব্য দিচ্ছেন, রানির উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে ডাচেস অব সাসেক্স মেগান মার্কল ও ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির বর্ণবাদী আচরণের অভিযোগকে গুরুত্বসহকারে নিয়েছে বলে জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস।

বিবিসি জানিয়েছে, এ নিয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় বর্ণবাদের অভিযোগকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন রানি এলিজাবেথ।

রানির পক্ষে বাকিংহ্যাম প্যালেস বিবৃতিতে বলেছে, প্রিন্স হ্যারি এবং মেগানের সাম্প্রতিক বছরগুলোতে যে ঝড়ের মধ্যদিয়ে গেছেন, তা জেনে পুরো রাজপরিবার ব্যথিত।

হ্যারি, মেগান এবং তাদের ছেলে অর্চি সবসময়ই রাজপরিবারের ভালোবাসা নিয়ে থাকবে বলা হয়েছে বিবৃতিতে।

অর্চির গায়ের রঙ নিয়ে রাজপরিবারে উদ্বেগ ছিলো বলে যে অভিযোগ মেগান তুলেছেন, তাও গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে জানিয়েছেন রানি। সেই সাথে পারিবারিকভাবেই বিষয়টি সমাধানের কথা বলেছেন তিনি।

সম্প্রতি বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে মেগান অভিযোগ করেন, আমি আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান দেখেই এমন আচরণ করেছিল ব্রিটিশ রাজপরিবার। আমার ছেলের গায়ের রঙ কি হবে তা নিয়ে রাজপরিবারের লোকজন উদ্বিগ্ন ছিলো। আমার ছেলেকে রাজকীয় নিরাপত্তা এবং উপাধি দেওয়া হবে না, এমন কথাবার্তা চলছিল চারপাশে।

বর্ণবাদের পাশাপাশি মানসিক পীড়নের অভিযোগও করেন রাজপরিবারের বিরুদ্ধে। পীড়ন সহ্য করতে না পেরে আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠার কথাও স্বীকার করেছেন মেগান মার্কেল।

মেগানের এমন বক্তব্যের পর চারদিক থেকে তীব্র সমালোচনা আসছিলো ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে বাকিংহ্যাম প্যালেস থেকে বিবৃতি আসলো।

Tags: বাকিংহ্যাম প্যালেসব্রিটিশ রাজপরিবারমেগানহ্যারি
Previous Post

বসুরহাটে আওয়ামী লীগের দুইপক্ষের প্রাণঘাতী সংঘর্ষের পর ১৪৪ ধারা  

Next Post

‘জল জোছনার প্লাবন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

Next Post
জল জোছনার প্লাবন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জল জোছনার প্লাবন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সুপ্রিম কোর্টের আইনজীবীদের ভোটের জন্য দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের ভোটের লড়াই শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT