চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদীদের ‘ভাগতে’ বললেন গেইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 02, জুন 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার গেইল বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ফুসে উঠেছে আমেরিকা। প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়েই। জার্মান বুন্দেসলিগায় জার্সি খুলে ফ্লয়েড হত্যার বিচার চেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের দুই ফুটবলার আশরাফ হাকিমি ও জাডেন সাঞ্চো। ক্রিকেটারদের মধ্যে প্রতিবাদে মুখর ক্যারিবীয় ব্যাটিংদানব ক্রিস গেইল।

ক্রীড়াবিশ্বে বর্ণবৈষম্য নিয়ে শেষ কয়েকবছর ধরেই বেশ ঝড় চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ইতালিয়ান সিরি আ’র মতো বড় লিগগুলোতেও কৃষ্ণাঙ্গ ফুটবলারদের দিকে তাক করে বর্ণবাদী মন্তব্য ছোঁড়া হয় প্রতিনিয়তই। কঠোর আইন করেও এসব অপরাধ ঠেকাতে পারছে না ফিফা-উয়েফার মতো সংস্থাগুলো।

শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও বর্ণবৈষম্য আছে বলে বোমা ফাটিয়েছেন গেইল। সোমবার ইনস্টাগ্রামে আফ্রিকান-আমেরিকান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি লিখেছেন অনেক কথাই।

‘অন্যদের জীবনের মতো কালো মানুষদের জীবনও গুরুত্বপূর্ণ। কালো মানুষদের জীবনও মূল্যবান। বর্ণবাদীরা ভাগো। কালো মানুষদের বোকা ভাবা বন্ধ করো। এমনকি অনেক কৃষ্ণাঙ্গ মানুষই নিজের জাতিদের ক্ষতি করছে। আমি বিশ্বজুড়ে ঘুরে বেড়াই আর আমাকে অনেক বৈষম্যমূলক কথা শুনতে হয়। কারণ আমি কালো। বিশ্বাস করুন, এমনটাই হচ্ছে।’

‘কেবল ফুটবলেই নয়, ক্রিকেটেও বর্ণবৈষম্য আছে। এমনকি কৃষ্ণাঙ্গ এক দলে থেকেও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। আমি কালো এবং শক্তিশালী। কালো এবং গর্বিত।’

গত ২৫মে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করতে গিয়ে হাঁটু দিয়ে মাটিয়ে ঠেসে ধরেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। প্রায় দশমিনিট ধরে ফ্লয়েডের মাথা মাটিতে চেপে রাখেন তিনি। এক পর্যায়ে ফ্লয়েড শ্বাস নিতে না পারার কথা জানালেও পাত্তা দেননি। ওই অবস্থাতেই মারা যান ফ্লয়েড। পরে ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আমেরিকা।

Tags: আমেরিকাক্রিকেটগেইলফ্লয়েডবর্ণবাদ
Previous Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের, শনাক্ত ২৯১১

Next Post

নাট্যকার মমতাজউদদীন আহমদের মৃত্যুর এক বছর

Next Post

নাট্যকার মমতাজউদদীন আহমদের মৃত্যুর এক বছর

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তার মুখে মুখোশ পরে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT