চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বর্ণবাদও একটি মহামারী, ৪০০ বছরেও যার টিকা আবিষ্কার হয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 05, জুন 2020
in বিনোদন
A A
বিশ্লেষক বক্তৃতা দিচ্ছেন, বক্তা পয়েন্ট দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল এই সময়। জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার প্রতিবাদে আমেরিকার পথে নেমে এসেছেন হাজারো মানুষ। প্রতিবাদে সরব তারকারাও। এবার বর্ণবাদের বিরুদ্ধে কলম ধরলেন হলিউড তারকা জর্জ ক্লুনি।

শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা দ্য ডেইলি বিস্ট-এ একটি মতামত লিখেছেন হলিউডের ‘ওশানস ইলিভেন’ সিনেমার এই তারকা। যেখানে তিনি আইন প্রয়োগকারী, ফৌজদারি বিচার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বে নিয়মতান্ত্রিক পরিবর্তনের প্রয়োজনের কথা বলেন।

বর্ণবাদকে ‘মহামারী’ হিসেবে উল্লেখ করে জর্জ ক্লুনি লিখেছেন, ‘করোনা নয়, বরং আমেরিকার জন্য বর্ণবাদই সবচেয়ে ভয়ঙ্কর এক মহামারী। যে মহামারীর কোনো প্রতিষেধক (ভ্যাকসিন) গত ৪০০ বছরেও আবিষ্কার করা হয়নি।’

‘ওহ ব্রাদার, হোয়ার আর দো’র এই অভিনেতা বর্ণবাদের মতো পুরনো আর ভয়ঙ্করী মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন।

এরআগে ক্লুনির স্ত্রী ও মানবাধিকার সংস্থার আইনজীবী আমাল ক্লুনি সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করায় আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসেন।

গেল ২৫ মে যন্ত্রণায় রাস্তায় পিষ্ট হয়ে শেষ মুহূর্তে পানির জন্য আর্তনাদ করছিলেন জর্জ ফ্লয়েড। না, তাকে পানি আমেরিকার পুলিশ। গোটা বিশ্ব সেদিন তার একটাই কথা শুনতে পেরেছিলো, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ (আই কান্ট ব্রেথ)! তার শেষ সময়ের এই করুণ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই ক্ষোভে ফেটে পড়েন আমেরিকার সচেতন নাগরিকরা। প্রতিবাদে রাস্তায় নামেন। সরব হন হলিউডসহ বিশ্বের তারকারাও।

Tags: আমেরিকাকৃষ্ণাঙ্গজর্জ ক্লুনিডোনাল্ড ট্রাম্পবর্ণবাদলিড বিনোদন
Previous Post

বাসে দুর্বৃত্তের হামলা, আহত বেনফিকার দুই ফুটবলার

Next Post

বাসায় স্ত্রী-কন্যাসহ সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ

Next Post
বাসায় মরদেহ উদ্ধার, পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসায় স্ত্রী-কন্যাসহ সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ

কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT